Voice of Eastern India

ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি, অরূপকে শোকজ ‘কালীঘাট-তৃণমূল’-এর


কলকাতা: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস । আর এবার তাঁকেই শোকজ করল ‘কালীঘাট-তৃণমূল’ । আর দলের সেই শোকজের উত্তর কড়া ভাষায় দিলেন অরূপ বিশ্বাস । পদ্ধতিগত ত্রুটি ও অনিয়মের অভিযোগেই এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি, দলকে চিঠি দিয়ে জানালেন অরূপ বিশ্বাস ।

আরও পড়ুন: কেউ শত্রুকে আক্রমণে নিখুঁত, কেউ সমুদ্রের নীচে নিখুঁত নজরদারি করে আবার কেউ মুহূর্তে ধ্বংস করে ডুবোজাহাজ, কলকাতা থেকে ৩টি যুদ্ধজাহাজ পেল নৌসেনা

তৃণমূল সূত্রে খবর, গতকালই এই শোকজের উত্তর দিয়েছেন অরূপ বিশ্বাস । ৩ পাতার একটি চিঠি পাঠিয়েছেন তিনি । যেখানে তিনি কড়া ভাষায় দলেরই একটা অংশকে বিদ্ধ করেছেন । এ ছাড়াও ওই চিঠিতে পদ্ধতি গত ত্রুটি এবং অনিয়মের কথাও তুলে ধরেছেন । যে কারণে তিনি HDFC ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দিয়েছিলেন । আর দলকে লেখা এই চিঠিতে কারণ জাস্টিফাই করেছেন তিনি ।

অর্থাৎ, দলের শোকজের উত্তর দিয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস । শুধু উত্তর দেওয়াই নয়, পদ্ধতিগত ত্রুটি ও অনিয়মের কথা উল্লেখ করে কড়া ভাষায় আক্রমণ করলেন । এ ছাড়াও তিনি জানালেন, কেন লেনদেন ফ্রিজ করার জন্য চিঠি দিয়েছিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ।

আরও পড়ুন: ‘২৫ লক্ষ টাকা ঋতব্রত নিয়েছে নিজে বিধায়ক হওয়ার জন্য’, সন্দীপন সাহাকে ‘বিপ্লবী’ বলে কটাক্ষ কুণাল ঘোষের

তৃণমূলের ‘বিদ্রোহী’দের কটাক্ষ করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ । তিনি বললেন, “আরে যাঁরা গিয়েছেন, তাঁরা এত বড় বড় এই ফেরত দেব, ওর ওই উপহার ফেরত দেব, ওই উকিলের চিঠি দেব; এত কিছু না বলে প্রতীকে জিতে আসা সার্টিফিকেটটা দিয়ে যান না । তারপর নির্দল হয়ে যা বলার বলুন । আপনারা জিতেছেন তৃণমূল থেকে ।”

কুণাল ঘোষ এই প্রশ্নও তোলেন লোকসভার সাংসদ পদের মধু কোন জায়গায়? তিনি বলেন, “রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনও পার্টিতে গিয়ে সাংসদ পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়, মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কীভাবে আলাদা হচ্ছে? এখান থেকেই বিভিন্ন ধরনের রহস্য, জল্পনা, এগুলো তৈরি হয় ।”



Source link

Leave A Reply

Your email address will not be published.