কলকাতা : রাজ্যে পালাবদলের পর তৃণমূল আমলের একের পর এক দুর্নীতির ফাইল খুলছে বিজেপি সরকার। এবার বাংলাদেশী নাগরিকদের দেওয়া ভুয়ো জন্ম-মৃত্যুর শংসাপত্র ও বাকি নথির চক্র ফাঁস করল সরকার। কেউ টাকার বিনিময়ে তৈরি করেছিলেন এদেশের ভোটার কার্ড। কেউ আবার বাংলাদেশের নাগরিক হয়েও ভোট দিয়েছিলেন এরাজ্যে। SIR-সময়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে উঠে এসেছে এমন ভুরি ভুরি ছবি। কোনও অনুপ্রবেশকারী আবার স্বীকার করেছেন, তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। কাকদ্বীপের কয়েকটি এলাকা আবার পরিচিত ছিল ‘বাংলাদেশি কলোনি’ নামে।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)
