পুজোর আগে ফের শহরে জোরদার অ্যাকশন । আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ED ) । টালিগঞ্জ, শরৎ বোস রোড-সহ কলকাতার ৮ জায়গায় তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি। মোটা টাকা রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে হল অভিযান । অভিযোগ, চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে তা নির্মাণ সংস্থা-সহ অন্যান্য ব্য়বসায় লাগানো হয়েছে। সেই ঘটনায় ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, গত সেপ্টেম্বরে এই মামলায় ১৭ জায়গায় তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।
গত সেপ্টেম্বরে APM চিটফান্ড মামলায় কলকাতা ও ইনদউর মিলিয়ে ১৭টি জায়গায় অভিযান চালাল ED. নারকেলডাঙা, নেতাজিনগর, সাদার্ন অ্যাভিনিউ, বেলেঘাটার ৬ ঠিকানায় তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।
ED সূত্রে দাবি, অমৃত গ্রুপ অফ কোম্পানিজ নামে একটি সংস্থা চিটফান্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তোলা হয়। মোটা টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয় বলে অভিযোগ। পরে সেই টাকা বিভিন্ন রিয়েল এস্টেট, নির্মাণ সংস্থা সহ অন্যান্য ব্য়বসায় লাগানো হয়। মামলার তদন্তে উঠে আসে কলকাতার একাধিক সংস্থা ও ব্যবসায়ীর নাম। সেই তথ্যের ভিত্তিতে এদিন অমৃত গ্রুপের একাধিক কর্তার বাড়ি, অফিসে তল্লাশি শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সাত সকালে সাদার্ন অ্যাভিনিউয়ে কে সি দুজারি নামে এক ব্যবসায়ীর বাড়ি ও ‘স্বামী সন্তদাস ইনস্টিটিউট অব কালচার যৌগিক কলেজে’ তল্লাশি শুরু করেন তদন্তকারীরা। ED-র অনুমান, এই কলেজে বিনিয়োগ করা হয় চিটফাণ্ডের টাকা। নেতাজিনগরে ব্যবসায়ী কালী কিশোর বাগচির বাড়িতেও পৌঁছে যায় ED। ED সূত্রে খবর, পারুল গার্ডেন নামে যে বিল্ডিং-এ এই ব্যবসায়ী থাকেন, সেটি তৈরি করেছেন কে সি দুজারি, টাকা লাগিয়েছেন কালীকিশোর বাগচী। এছাড়াও নারকেলডাঙা, রবীন্দ্র সরোবর-সহ একাধিক জায়গায় অভিযান চালায় ED। নারকেলডাঙায় এক প্রোমোটার বাড়িতে গত১৬ সেপ্টেম্বর সকাল থেকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা। শরৎ বোস রোডে কে সি দুজারির একটি অফিসেও চলে তল্লাশি। বেলেঘাটায় আব্দুল জব্বার নামে এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি করেন ED আধিকারিকরা। ED সূত্রে খবর, কোথা থেকে কত টাকা তোলা হয়, কোন কোন জায়গায় বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হয় – এইসব বিষয়গুলি খতিয়ে দেখা হয় এদিন। বাজেয়াপ্ত করা হয় কিছু নথি।
Sukanta Majumdar: “গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন”, কোন প্রসঙ্গে বললেন সুকান্ত? | KMC Poll
