অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : তৃণমূলে তুমুল ডামাডোল, কুণাল ঘোষের মন্তব্যে ক্ষুব্ধ নয়না বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কুণাল ঘোষের বিরুদ্ধে দলকে নালিশ জানাতে চলেছেন সুদীপ-পত্নী নয়না। দল কী ব্যবস্থা নেয় তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন, ঘনিষ্ঠ মহলে এমনটাই বার্তা নয়না বন্দ্যোপাধ্যায়ের।
সূত্রের খবর, নয়না বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে, তিনি এখনও তৃণমূলেই রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, এমনটাই মত নয়নার। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের সঙ্গে নয়না বন্দ্যোপাধ্যায় সহমত নন, এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত। কিন্তু কুণাল ঘোষ যেভাবে নয়না বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছেন, বিভিন্ন বক্তব্য রেখেছেন, সেই ব্যাপারে তিনি (নয়না বন্দ্যোপাধ্যায়) যথেষ্ট ক্ষুব্ধ। তৃণমূলের একজন বিধায়ক হওয়ার পরেও কুণাল ঘোষ কীভাবে তাঁকে এভাবে আক্রমণ করেছেন, তা নিয়ে যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেছেন নয়না বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে দল কী ব্যবস্থা নিচ্ছে তা জানতে চাইবেন নয়না, এমনটাই খবর সূত্রের। যদি দল কোনও ব্যবস্থা না নেয়, কিংবা দল কী ব্যবস্থা নিচ্ছে, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন নয়না বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর সূত্রের।
মাছ ধরতে এসে পুকুর থেকে জেলেদের জালে উঠল ব্যাগ, আর তা খুলতেই… কী কী উদ্ধার ?
কী বলেছিলেন কুণাল ঘোষ
‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীর এটা প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ের বিরাট সাফল্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো, শুধু একটা পরচুলওয়ালা অদ্ভুত লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া গেল। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য, পাওনা… এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। তাপস রায়ের মতো দক্ষ একজন নেতাকে চলে যেতে হল কেন? এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে কেঁদে কেঁদে বলেছেন মমতা আমায় আবার উত্তর কলকাতার সভাপতি করে দাও। সজল ঘোষের বাড়ির দরজা ভাঙা হয়েছে পুলিশ দিয়ে। সেদিন আমি ট্যুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে দলের লাথি-ঝাঁটা খেয়েছি। এগুলো কারা করেছে? এইসব লোকজন, ওখানকার লোকজন। আমায় সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভাল। আজকে দেখুন কে ভাল, কে খারাপ।’
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী
