Voice of Eastern India

‘ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে’, দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?


কলকাতা : “আজ আমরা ২০৭ এই শরীরি ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ ময়দানে নেমে পড়েন, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্খিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে।” দলের একাংশকে সতর্ক করে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। রাজারহাটে খড়গপুর IIT-র ক্যাম্পাসের অনুষ্ঠানে এই বার্তা দেন তিনি। 

শমীক বলেন, “আমাদের অর্থমন্ত্রী চলে যাওয়ার আগে যে কথাটা বললেন যে ভুল যেখানে মনে করবেন সরাসরি বলে দেবেন, এটা ভুল হচ্ছে। প্রতিবাদ করবেন। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনও সমাজ দীর্ঘস্থায়ী হতে পারে না। প্রতিবাদকে বাজেয়াপ্ত করে কোনও ব্যবস্থাকে দীর্ঘদিন টেনে নিয়ে যাওয়া যায় না। পৃথিবীতে সমস্ত একচেটিয়া একদলীয় একাধিপত্যের পতন হয়। আজ আমরা ২০৭ এই শরীরি ভাষা নিয়ে যদি আমাদের দলের কেউ ময়দানে নেমে পড়েন, তাহলে পরিণতি কিন্তু অত্যন্ত বিপজ্জনক হবে। যে অনাকাঙ্খিত ডিম থেরাপি শুরু হয়ে যাবে, সেই ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। আমার দলকেও মনে রাখতে হবে, আর যারা নতুন নতুন আমাদের দলে এসে গেছেন হঠাৎ…তাঁদের মধ্যে একটা নতুন কিছু করার, নতুন কিছু পাওয়ার চিন্তাভাবনা এসে গেছে। সেই সনাতনীরাও একটু সাবধান হবেন। কারণ ডিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না।”



Source link

Leave A Reply

Your email address will not be published.