Voice of Eastern India

গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?


কলকাতা: ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে, কোটি কোটি টাকার দুর্নীতি। এই অভিযোগে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন ইন্দ্রনীল সেন। এবার লালবাজারের স্ক্যানারে প্রাক্তন মন্ত্রীর স্ত্রীও। সূত্রের খবর, আজই ইন্দ্রনীল সেনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবেন লালবাজারের গোয়েন্দারা। ‘মাস আর্ট’-এর পদাধিকারী ছিলেন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। এই সংস্থার দুর্নীতি নিয়ে মধুছন্দা সেনকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রিভিউ শোয়ে দুর্নীতির অভিযোগ ওঠে ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী। মাস আর্ট’-এর সম্পাদক ধ্রুবজ্যোতি বসু এখনও পলাতক, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.