Voice of Eastern India

ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ


রানা দাস, পূর্ব বর্ধমান : রাজ্য বিজেপি নেতৃত্বের কড়া বার্তার পরেও ফের দলের একাংশের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ। কাটোয়ার বিজেপি নগর সভাপতি, সাধারণ সম্পাদক , সম্পাদক-সহ ৫ জনের নামে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুজন ঘোষ নামে স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার অফিসের এক ল ক্লার্কের অভিযোগ, তাঁর থেকে ৫ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়া হয়। ২০ হাজার টাকা দেওয়ায় তাঁর ওপর স্থানীয় বিজেপি নেতাদের একাংশ চড়াও হয়ে মারধর করেন বলে অভিযোগ। এমনকী তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। এরপরেই অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন সুজন ঘোষ নামে ওই ল ক্লার্ক। অন্যতম অভিযুক্ত কাটোয়া বিজেপির নগর সভাপতি সুমন দেবনাথের বক্তব্য তিনি সুজন ঘোষ বলে কাউকে চেনেন না। তাঁর সঙ্গে দেখা বা ফোনে কথা হয়নি, টাকা চাওয়া তো দূরের কথা। পাশাপাশি বিজেপি নেতার দাবি, তাঁকে দলের ভিতরের কেউ ফাঁসানোর চেষ্টা করছে।                                                          

সম্প্রতি উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে বিজেপি নেতার বিরুদ্ধে ওঠে চাঞ্চল্যকর অভিযোগ, সরব হন বিজেপি নেতারাই, যদিও অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন 

ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক 

গাঁজার কারবার চালাতে ২৫ হাজার টাকা তোলা চাওয়ার অভিযোগ। ভাইরাল অডিও ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। বিজেপি নেতার বিরুদ্ধে সরব বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। অভিযোগ, গাঁজার ব্যবসা চালাতে দেওয়ার জন্য চাওয়া হচ্ছে ২৫ হাজার টাকা। দু’জনের কথোপকথনের এই অডিও ভাইরাল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। তোলাবাজির অভিযোগ উঠেছে, বিজেপির কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার সহ কোষাধ্যক্ষ অশোক করের বিরুদ্ধে। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, গাঁজার কারবার চালাতে দেওয়ার জন্য তোলাবাজির অভিযোগ উঠেছে খোদ বিজেপি নেতার বিরুদ্ধে, যা স্বীকার করে নিচ্ছে বিজেপিও। অভিযুক্ত বিজেপি নেতা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এলাকার বিভিন্ন জায়গায় মদ, গাঁজা, জুয়ার কারবারের বিরুদ্ধে গত মাসেই বিজেপির মহিলা মোর্চার তরফে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ জানানো হয়।                                  



Source link

Leave A Reply

Your email address will not be published.