Voice of Eastern India

কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি


উত্তর ২৪ পরগনা : বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। গতকাল রাতে বাইকে করে ৩ দুষ্কৃতী এসে হুমকি দেয় বলে অভিযোগ। গুলি করার, বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগ। কৌস্তভ বাগচী তখন বাড়িতে ছিলেন না। টিটাগড় থানায় অভিযোগ জানানো হয়। ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের

বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর কথায়, ‘ব্যারাকপুরে তৃণমূলের যারা বড় বড় নেতা রয়েছেন, ব্যারাকপুরের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান উত্তম দাস, টিটাগড়ের প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী, রাজা পাসওয়ান থেকে শুরু করে যাঁরা রয়েছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জন্য তাঁরা উদগ্রী হয়ে রয়েছেন, উঠেপড়ে লেগেছেন। আমাদের কিছু লোকজনকে তাঁরা ধরেছেন, যাতে যোগদানে কোনও সমস্যা না হয়, স্মুদলি যাতে হয়। অনেক জায়গায় তাঁদের সমস্যা হচ্ছে যে কৌস্তভ বাগচী তো ম্যানেজ হওয়ার মতো লোক নয়। কৌস্তভ বাগচীর নামে মাঝে মাঝে মিথ্যা কিছু অপপ্রচার করে বাজার গরম করার চেষ্টা… বাড়ির লোককে আতঙ্কিত করে গালিগালাজ, প্রাণে মেরে ফেলার হুমকি… এর পরেও যদি সফল না হয়, হয়তো আমার উপরেও প্রাণঘাতী হামলা আসবে। আমি যতদিন ব্যারাকপুরের মাটিতে আছি, আমি তৃণমূলের এই ধরনের লোকজনকে কোনওরকম এন্ট্রি দেব না। ব্যারাকপুরের মানুষের কাছে যাঁরা চোর বলে চিহ্নিত, মণীশ শুক্লা খুনের এফআইআর- এ যাঁদের নাম রয়েছে, তাঁদের নেওয়ার ব্যাপারে দলের কিছু কিছু বড় নেতা উদ্যোগী হলেও আমি যতক্ষণ আছি, আমি এ জিনিস হতে দেব না ব্যারাকপুরের মাটিতে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার জানি না কাদের অঙ্গুলিহেলনে চলছেন বা কীভাবে চলছেন, টিটাগড় থানার আইসি – তাঁদের কার্যকলাপ বা কার্যকলাপের পদ্ধতি নিয়ে আমার প্রবল আপত্তি রয়েছে।’ 

ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন

নদিয়ার কল্যাণীতে প্রবল জনরোষের মুখে পড়লেন তৃণমূল নেতা। আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হল কাঁচরাপাড়া পঞ্চায়েতের তৃণমূল প্রধান পঙ্কজ সিংকে। স্থানীয় সূত্রে দাবি, ভোটের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। বুধবার রাতে, কল্যাণীতে তৃণমূল নেতা ফিরেছেন, এই খবর ছড়াতেই লোকজন জড়ো হতে শুরু করে। ফ্ল্যাট থেকে তাঁকে কার্যত বের করে এনে মারধর করা হয়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীকালে গ্রেফতার করা হয় তাঁকে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.