Voice of Eastern India

উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের


কলকাতা : আগামীকাল ১২ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান – এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি বলতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত দুর্যোগ চলবে উল্লিখিত তিন জেলাতেই। 

ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু 

আগামী ১২ জুলাই রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। আবার বেশ কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের উপর দিকের ৫টি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, কোচবিহার – এগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উল্লিখিত ৫ জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই ৫ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে ৭ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার। জারি হয়েছে হলুদ সতর্কতা। 

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১২.৬ মিলিমিটার। সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব বাংলাদেশে তৈরি ঘূর্ণাবর্ত ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার ফলে দুর্যোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 





Source link

Leave A Reply

Your email address will not be published.