Voice of Eastern India

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ


কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খোলার আর্জি আগেই জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। এই মামলা ফিরিয়ে দেওয়া হল রেগুলার বেঞ্চে। মামলাকারীর আইনজীবী বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস বন্ধ থাকলেও আলো, পাখা সবই চলছে। তাতে বিদ্যুতের খরচ বাড়ছে। ক্যামাক স্ট্রিটের বিলবোর্ডকাণ্ডেরও ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু, এখনও পর্যন্ত তা করা হয়নি।” এ ছাড়াও বর্তমান পরিস্থিতি কী, সে বিষয়ে রিপোর্ট চাওয়ার আর্জিও জানান তিনি। নিয়মিত বেঞ্চে মামলার পরবর্তী শুনানি ২৩ নভেম্বর।

আরও পড়ুন: ভাইফোঁটার আগেই সামান্য সস্তা হল সোনা, ১ হাজার ৬০০ টাকার বেশি দাম কমেছে রুপোরও

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামক স্ট্রিটের অফিস কবে খোলা হবে, সেই প্রসঙ্গ তুলে আজই অবকাশকালীন বেঞ্চে যান মামলাকারী। এই ক্ষেত্রে মামলাকারী জানান অবিলম্বে ওই অফিস খুলতে দেওয়া হোক। কারণ, ৩ সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত লাইট জ্বলছে, পাখা চলছে। ফলে, যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ ছাড়াও এই কারণে বাড়ছে বিদ্যুতের খরচও। এ ছাড়াও বলা হয় যে ডিসি জানিয়েছিলেন সেখানে ফরেনসিক পরীক্ষা করা হবে। এতদিন পার হয়ে গেলেও কোনও ফরেনসিক পরীক্ষা হয়নি সেখানে।

আরও পড়ুন: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

এই ফরেনসিক পরীক্ষা নিয়ে আর্জি জানানো হয় মামলাকারীর তরফে। সেখানে বলা হয় রাজ্যের কাছ থেকে যেন ফরেনসিকের বিষয়ে রিপোর্ট চাওয়া হয়। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আদালত রাজ্যের কাহে রিপোর্ট তলব করেছে। অন্যদিকে অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে সময় চেয়ে নেন। এর মধ্যে আদালতে রিপোর্ট জমা করতে হবে রাজ্যকে। সেখানে জানাতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খোলা প্রসঙ্গে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য। ফরেনসিক নিয়েও কতদূর এগিয়েছে, সেটাও জানাতে বলা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ৯ অক্টোবর ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আসেন দমকল আধিকারিকরা। আগেরবার পরিদর্শনে যে সমস্যাগুলিকে ঠিক করতে বলা হয়। সেই সব কাজ কতদূর এগিয়েছে, তা খতিয়ে দেখতে পরিদর্শন। অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য যে পদক্ষেপ নিতে বলা হয়েছিল, তার কোনওটাই নেওয়া হয়নি, জানালেন দমকল আধিকারিকরা। দ্রুত কাজ শেষ করার জন্য আল্টিমেটাম দিয়ে গিয়েছেন দমকল আধিকারিকরা। দ্রুত কাজ শেষ করে NOC নিতে হবে। তা না হলে আইনানুগ ব্যবস্থা, জানিয়েছে দমকল।



Source link

Leave A Reply

Your email address will not be published.