Voice of Eastern India

অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের


সৌভিক মজুমদার, ডায়মন্ড হারবার: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস ঘিরে এবার নতুন বিতর্ক। পার্টি অফিসের সে অংশ ভঙ্গ হয়েছে, সেটা তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়, কলকাতা হাইকোর্টে দাবি করেছে রাজ্য। কয়েকদিন আগেই বুলডোজার দিয়ে ওই পার্টি অফিসের একটা অংশ ভেঙে দেওয়া হয়। আর এবার রাজ্য জানাল ওই ভেঙে দেওয়া অংশ তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয়।

আরও পড়ুন: অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ ‘কালীঘাট তৃণমূল’, বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি

রাজ্য সরকারের তরফ থেকে আজ জানানো হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, সেই দাবি একেবারেই ঠিক নয়। কারণ, আমতলার যে পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে সেই পার্টি অফিস আসলেই এদের কারও সম্পত্তি নয়। এতদিন লিপস অ্যান্ড বাউন্ডস দাবি করছিল, তাদের কাছে সব বৈধ কাগজপত্র রয়েছে, সেই দাবি কার্যত খারিজ করে দিল রাজ্য সরকার।

এখনও পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে জানানো হয়েছে ঐ অংশের যে দাগ নম্বর, অর্থাৎ দাগ নম্বর ৫০৯ ও দাগ নম্বর ৫১২-এর যা যা বৈধ কাগজপত্র তা লিপস অ্যান্ড বাউন্ডসের কাছে রয়েছে। কিন্তু রাজ্য সরকারের বক্তব্য হল তারা ৫০৯ ও ৫১২, দাগ নম্বরের কোনও কিছুই ভাঙেননি। তাঁরা যে দাগ নম্বরের নির্মাণ ভেঙেছেন, সেটা হল ৫০৭। অর্থাৎ, যে অংশের আদৌ কোনও কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্ডসের কাছে নেই, সেই অংশই ভেঙে ফেলা হয়েছে।

আরও পড়ুন: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?

সরকারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, লিপস অ্যান্ড বাউন্ডসের কাছে যে কাগজপত্র রয়েছে সেটা দাগ নম্বর ৫০৯ ও দাগ নম্বর ৫১২ -এর। কিন্তু পরবর্তীতে ওই পার্টি অফিসের কিছুটা অংশ বর্ধিত করা হয়। আর সরকারের দাবি ঐ বর্ধিত অংশের কোনও বৈধ কাগজপত্র লিপস অ্যান্ড বাউন্ডসের কাছে নেই। ফলে, তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্ডসের পক্ষ থেকে ওই জায়গা দখল করে এই পার্টি অফিস বানানো হয়েছে। এই অভিযোগই করা হচ্ছে সরকারের তরফ থেকে।

এর আগে যখন পার্ট অফিস ভাঙা শুরু হয়, সেই সময় লিপস অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে যে বক্তব্য ছিল, সেটাই আজ খারিজ করে দিয়েছে সরকার। ফলে, এই মামলার যে পূর্ণাঙ্গ যে বিচার প্রক্রিয়া, সেটা আগামী ৫ অগস্ট হবে কলকাতা হাইকোর্টে। এ ছাড়াও এই নির্মাণ ভাঙার উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, সেটা ৭ অগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আপাতত সরকার যে যুক্তি দিয়েছে, তাতে আমতলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের একটা বড় অংশই দখল করে বানানো হয়েছিল।



Source link

Leave A Reply

Your email address will not be published.