অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, এবার থেকে প্রতিমাসে কবে ‘টাকা-ট্রান্সফার’ ? “সেপ্টেম্বর থেকে এই তারিখের মধ্যে..”
কলকাতা: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, ‘প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার হয়ে যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে, প্রত্যেক মাসের দ্বিতীয় ,সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। ‘
আরও পড়ুন, ‘কে কোথায় যাচ্ছে, আগ্রহী নই’, বললেন অগ্নিমিত্রা, ‘কিছু লোক’ বলতে কাদের বোঝালেন দিলীপ ?
প্রশ্ন: অনেকেই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছে, কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, ..
মুখ্যমন্ত্রী: যে পুরুষরা-বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পেত, তাঁদের কী হবে ? (কটাক্ষ করে)
প্রশ্ন: হ্যাঁ, আমরা (সাংবাদিক) অবশ্যই বলি (যখন কেউ জানতে চায়), যে ভেরিফিকেশন চলছে..
মুখ্যমন্ত্রী: মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছিলেন, একটু শুনবেন নাকি ? সেপ্টেম্বর ২০২১ , ১ কোটি ৫২ লক্ষ ৬২ হাজার ৫৮৮ জনকে, ৫০০ করে টাকা দিয়েছিল। তারপর থেকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল।…
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত, ফর্মে অনলাইন ও অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাঁদেরকে, পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে।ভেরিফিকেশন করা হচ্ছে।
