Voice of Eastern India

Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ


বীরভূম: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাস এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গতকাল বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে গ্রিন করিডোরে আহত কনস্টেবলকে এসএসকেএম-এ আনা হয়েছে। অর্থোপেডিক ইউনিট – ৩ এর অধীনে ভর্তি রয়েছেন বিশ্বজিৎ দাস। তাঁর চিকিৎসায় মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গড়া হয়েছে। আহত কনস্টেবলের পা থেকে বুলেট বার করা হয়েছে। যদিও বিশ্বজিৎ দাসের বাম পায়ের হাড় একাধিক জায়গায় ভেঙেছে। এই হাড় জোড়া লাগানোই আপাতত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আহত কনস্টেবলের বাম পায়ে খুব তাড়াতাড়ি একটি অপারেশন করা হবে।

 

আরও পড়ুন, মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..

 শনিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ কনস্টেবলের সঙ্গে দেখা করেন ডিআইজি (বর্ধমান রেঞ্জ) শ্রীহরি পাণ্ডে। রাতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। মূলত ডাকাতির মামলায় জামিন পেয়ে শুক্রবার দুপুরে ফিরেছিল এলাকায়। সন্ধ্যায় আর এক দুষ্কৃতীর সঙ্গে দেখা করতে গিয়েছিল বাসস্ট্যান্ডে। সেখানেই তাকে ধরতে গিয়ে রক্তাক্ত হলেন আইনের রক্ষাকর্তারা। পুলিশের ওপরেই গুলি চালিয়ে পালিয়েছে দুষ্কৃতী। সূত্রের খবর, রতনকে ধরতে শুক্রবার সন্ধেয় বোলপুরের লায়েক বাজারের বটতলায় যান ৩ জন পুলিশকর্মী। দুষ্কৃতীকে দেখতে পেয়ে নাম ধরে ডাকেন তাঁরা। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে শুক্রবার রাতেই বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবার রাতে তাঁকে দেখতে হাসপাতালে আসেন মুখ্য়মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ওকে কী করে জামিন দেওয়া হল এর পিছনে কী গন্ধ আছে, আমরা তদন্ত করব। সরকারি আইনজীবীর কী ভূমিকা আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং করতে হবে।’

পুলিশ সূত্রে খবর, বছর পাঁচেক আগে সাঁতরা গ্রামে নিজের বাড়ি-জমি বিক্রি করে চলে যায় রতন শেখ। বিয়ে করার পর থাকতে শুরু করে বোলপুরে লায়েকবাজারে। শুক্রবার জামিন পাওয়ার পর সে সেখানেই ওঠে।  তদন্তকারীরা জানিয়েছেন, সন্ধ্যায় বাস ধরে নানুর যাওয়ার জন্য লায়েকবাজার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল রতন। তার সঙ্গে ছিল আর এক দুষ্কৃতী রমেশ কোঁড়া। সেখানে পুলিশ পৌঁছলে গুলি চালিয়ে গা ঢাকা দেয় তারা। দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয় পুলিশ। শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি করার দু’দিনের মধ্যে পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত রতন শেখের। পুলিশ সূত্রে দাবি, রতন শেখের শরীরে তিনটি গুলি লেগেছে।

 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.