ABP Ananda LIVE : বিজেপি নেতার সঙ্গে তুমুল বচসায় জড়ালেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। নিজের বিধানসভা এলাকাতেই গো ব্য়াক স্লোগান শুনতে হল কৌস্তভ বাগচীকে। বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচীর অভিযোগ, ঘোষ পাড়া রোডের উপর দীর্ঘদিন ধরে বেআইনি গ্যাস ও সাট্টার ঠেকের রমরমা চলছিল। আর এর নেপথ্য়ে রয়েছেন ব্য়ারাকপুর ২ নম্বর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় যাদব। এই প্রেক্ষাপটে, গতকাল ঘটনাস্থলে গিয়ে সরব হন কৌস্তভ বাগচী। খবর দেন টিটাগড় থানার পুলিশকে। ঘটনায় ৪জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিজেপি বিধায়ক ঘটনাস্থল থেকে যাওয়ার সময়, ঘোষপাড়া রোডের উপর বিজেপি নেতা সঞ্জয় যাদবের নেতৃত্বে বিধায়ককে ঘিরে চলে বিক্ষোভ। ওঠে গো-ব্য়াক স্লোগান।
আরও খবর…
আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সকালে প্রথমে তিনি বড়বাজারে গুরুদ্বারে যাবেন। তারপর ঝাড়গ্রামে শিলদায় বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষ্য়ে অনুষ্ঠানে সামিল হবেন শুভেন্দু অধিকারী। আজই প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের কর্মসূচিতে যাবেন মুখ্য়মন্ত্রী। এরপর বিকেলে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে ছট পুজোর অনুষ্ঠানে অংশ নেবেন। তারপর কদমতলা ঘাটে যাবেন আরও একটি ছট পুজোর অনুষ্ঠানে অংশ নিতে।
