Voice of Eastern India

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার


পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বৃহস্পতিবার সাতসকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে পৌঁছে গিয়েছে বুলডোজার। কালীঘাট রোড জুড়ে মোতায়েন প্রচুর পুলিশ, আছে কেন্দ্রীয় বাহিনীও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ও পিছনের রাস্তায় মোতায়েন রয়েছে পুলিশ এবনং কেন্দ্রীয় বাহিনী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রয়েছেন কলকাতার পুরসভার আধিকারিকরাও। ইতিমধ্যেই শেড খোলার কাজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১ কালীঘাট রোডে পটুয়াপাড়ায় বাড়ির গেটের বাইরে বৃহস্পতিবার সাতসকালে পৌঁছে গিয়েছে বুলডোজার। বাইরে গোটা পটুয়াপাড়া জুড়ে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পুরসভার কর্মীরাও রয়েছে। কড়া নিরাপত্তা রয়েছে এলাকাজুড়ে। আনা হয়েছে কলকাতা পুরসভার কয়েকটি গাড়ি। ফুটপাথ দিয়ে সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই শেড খুলে নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়, তার জন্য পুরো চত্বর জুড়ে মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১২১ কালীঘাট রোডের বাড়ির সামনে একটি শেড রয়েছে। লোক লাগিয়ে সেই শেড খোলার কাজ শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই। গেটের বাইরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। তাঁদের সঙ্গে পুলিশ কথাও বলেছে। পুলিশ বাড়ির বাইরে থাকা গাড়ি সরাতে বলেছে বলে জানা গিয়েছে। অস্থায়ী শেড খোলার কাজ শুরু হয়েছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এই শেড খোলার কাজ শুরু করা হয়েছিল। তবে তা সম্পন্ন হয়নি। আজ সেই শেড খুলতে এসেছে পুরসভার কর্মীরা। একটি বাঁশের কাঠামো রয়েছে। সেখানে আলো, পাখার ব্যবস্থা রয়েছে। গ্রিল দিয়ে ঘেরাও কিছু অংশ রয়েছে। এই অস্থায়ী শেড খোলার কাজ শুরু হয়েছে। গতকাল সন্ধে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে ফুটপাথের উপর থাকা শেড খোলার কাজ শুরু হয়েছিল যা বাঁশ, টিন দিয়ে নির্মাণ করা হয়েছিল। মমতা তৃণমূলের তরফে জানানো হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই শেড খোলার কাজ শুরু করা হয়েছে। তবে শেড খোলার কাজ শেষ হয়নি গতকাল। তাই আজ সকাল থেকেই সেই ওই শেড খোলার কাজ শুরু করেছে পুরসভার কর্মীরা। কালীঘাট থানার পুলিশ ছাড়া অন্যান্য থানার পুলিশ, কমব্যাট ফোর্স, র‍্যাফ, কেন্দ্রীয় বাহিনী, পুরসভার কর্মীরা – সকলেই রয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে। বাঁশের কাঠামো খুলে পুরসভার গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.