Voice of Eastern India

Pareshram Das: ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক পরেশরাম দাস, “মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না”, বিস্ফোরক অধীর চৌধুরী, পাল্টা শিল্পমন্ত্রী


পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত হালদার, রাজীব চৌধুরী, কলকাতা: বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতারি নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক প্রতিহিংসার কথা শোনা গেল অধীর চৌধুরীর মুখে। ধর্ষণের মতো কার্যকলাপে জনপ্রতিনিধিরা কীভাবে লিপ্ত থাকেন, এটা দুর্ভাগ্য়জনক। পাল্টা বললেন শিল্পমন্ত্রী তাপস রায়।

আরও পড়ুন, চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে

শিল্পমন্ত্রী ও বিজেপি বিধায়ক  তাপস রায় বলেন, তিনি পালাচ্ছিলেন কেন? এটা খুব দুর্ভাগ্য়জনক যে, এই ধরনের কার্যকলাপে জনপ্রতিনিধিরা কীভাবে লিপ্ত থাকে। এটা খুবই দুঃখজনক। দুর্ভাগ্য়জনক। আমাদের মতো যারা জনপ্রতিনিধি বা যারা কর্মীও  তাদের তো উদ্য়োগ নেওয়া উচিত এ  সমস্ত জিনিস বন্ধ করার। তারাই যদি সামিল হয়ে যায়, রক্ষকই যেথা ভক্ষক, বাঁচা সেতো মরিয়াই।’ প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি  অধীর চৌধুরী বলেন, রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। নাও হতে পারে। তদন্ত হবে। পুলিশ তো কিছু বলছে না।  অভিযোগগুলো সত্য কিনা মানুষ জানে না। অভিযোগের জন্য শুধুমাত্র অভিযোগ। রাজনৈতিক প্রতিহিংসার জন্য অভিযোগ, এগুলো নিয়ে মানুষ ধন্দে আছে। মানুষ কিন্তু সরকারের সমস্ত বক্তব্য বিশ্বাস করছে না।’ এদিন আলিপুর আদালতে পরেশরাম দাসের আইনজীবীও দাবি করেন, তাঁর মক্কেল বর্তমান শাসকদলের অনুগত বিরোধী দলে যেতে রাজি হননি। পুলিশ ১১ দিন হেফাজতের আর্জি জানিয়েছে। এই ১১ দিন পুলিশ হেফাজতে রেখে বোঝানো হবে যে, খারাপ তৃণমূল থেকে ভাল তৃণমূল হয় যান। তাহলে ছাড়া পেয়ে যাবেন।  

মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক  কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী যে বলেছিলেন না, আমার হয়ে হাত তোলার জন্য যারা বসে আছে, একটা হাত তো পরেশরাম দাসেরও ছিল। পরেশরাম দাস হাত নামিয়ে নিয়েছে বলে পুলিশ গেছে। একটা কেস করা হচ্ছে, ৩ বছর আগের ঘটনার রেফারেন্সে। যখন বিজেপির বি টিম, বিজেপির বকলেস পরা বিরোধী, চাটনদের শিবিরে থাকছে, তখন সেই কেসে পুলিশ ধরতে যাচ্ছে না। এত পরিশ্রম পুলিশকে করতে হল কেন? লোকটা তো এখানেই ছিল, চাটন শিবিরে ছিল। 
 
 বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের পর, এবার ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস। রাজ্যে ফের গ্রেফতার হলেন আরেকজন বিধায়ক। সোমবার রাতে মুম্বই যাওয়ার পথে বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় পরেশরাম দাসকে। পুলিশের তরফে জানানো হয়েছে,৩ বছর আগের ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। এবারের নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে, সাড়ে ৪০ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীকে হারান পরেশরাম দাস। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত থাকলেও, ভোটের ফলাফলের পর ঋতব্রত-শিবিরে যান পরেশরাম দাস। যদিও পরবর্তীকালে আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিই আস্থা প্রকাশ করেন বলে, দাবি করা হচ্ছে মমতা তৃণমূল কংগ্রেসের তরফে। সব মিলিয়ে এই গ্রেফতারি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।

 



Source link

Leave A Reply

Your email address will not be published.