Voice of Eastern India

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?


কলকাতা : জলমগ্ন কলকাতা স্টেশন। এই পরিস্থিতিতে রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ, ১০ নভেম্বর সার্কুলার রেলওয়ে ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণের কথা জানাল রেল। ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সময়সূচি দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

একনজরে সূচি

উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি। সোমবার সকালে, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন হয়ে পড়ল টালার বিস্তীর্ণ এলাকা। বেশ কিছুক্ষণের জন্য বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা। এমনকী জল সরবরাহ বন্ধ থাকে একটা অংশে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন খোদ পুর কমিশনার। 

জল জমেছে রাস্তায় এবং রেলের ট্র্যাকে। জলমগ্ন পুজো মণ্ডপ। সোমবার উৎসবের মরশুমে টালা ট্যাঙ্কের পাইপ ফেটে এমনই দুর্বিষহ পরিস্থিতি হয় উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশে। টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে যাওয়ায়, জল সরবরাহ বন্ধ থাকে একটা বড় অংশে। বিদ্য়ুৎ বিচ্ছিন্ন হয়ে যায় টালার একাধিক এলাকায়।

গতকাল স্থানীয় এক বাসিন্দা বলেছিলেন, “সকাল থেকে জল প্রচুর ছিল। লাস্ট মাঝখানে কারেন্ট ছিল না। এখন কারেন্টটা এসেছে। কিন্তু, জলটা দেখতেই পারছেন যা অবস্থা আছে। এখন গাড়ি বের করতে গেলে অবস্থা খারাপ। আমাদের বাড়িটা একটু ভেতর দিকে বলে জল ঢোকেনি। ভেতরে সব জায়গায় জল ঢুকে গেছে।”

টালা ট্যাঙ্ক থেকে কলকাতার বিভিন্ন দিকে ছড়িয়ে রয়েছে পরিশোধিত পানীয় জলের একাধিক পাইপলাইন। সোমবার সকালে টালা স্টেশনের কাছে, রেললাইনের নিচ দিয়ে যাওয়া এমনই একটি পাইপ লাইন ফেটে গিয়ে বিপত্তি ঘটে।



Source link

Leave A Reply

Your email address will not be published.