Voice of Eastern India

Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda


ABP Ananda LIVE : শান্তিপুরে বামাকালীর বিসর্জনের শোভাযাত্রা, প্রচুর মানুষের ঢল। বামাকালীর বিসর্জন দেখতে দবর-দূরান্ত থেকে এসেছে প্রচুর মানুষ।

 

 

‘পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়’, পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশনাল গ্রুপ মমতা তৃণমূলের এই বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক। ধর্ষণের অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পালাচ্ছিলেন মুম্বইতে। যদি… ওনার বিরুদ্ধে অভিযোগ সত্য নিশ্চয় ? পালাবেন কেন ? অভিযোগ যদি মিথ্যে হতো, তাহলে ওনার মোকাবিলা করতে হতো। ওনার নিজের ফেস করা উচিত ছিল। পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যখন আমি বিরোধী দলনেতা ছিলাম, যে ধরনের ভাষার প্রয়োগ করেছিলেন, যে ক্যানিং এলে পিটব। মারব। ওঁর ইয়ে করে দেব। সেচের অনেক বড় জমি দখল করে ওখানে বৃদ্ধাশ্রম বানিয়েছে। অনেক অভিযোগ আছে।’ 



Source link

Leave A Reply

Your email address will not be published.