Voice of Eastern India

CM Suvendu Adhikari: ‘পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়’, পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী


কলকাতা : কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশনাল গ্রুপ মমতা তৃণমূলের এই বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বিধায়ক। ধর্ষণের অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের গ্রেফতার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পালাচ্ছিলেন মুম্বইতে। যদি… ওনার বিরুদ্ধে অভিযোগ সত্য নিশ্চয় ? পালাবেন কেন ? অভিযোগ যদি মিথ্যে হতো, তাহলে ওনার মোকাবিলা করতে হতো। ওনার নিজের ফেস করা উচিত ছিল। পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যখন আমি বিরোধী দলনেতা ছিলাম, যে ধরনের ভাষার প্রয়োগ করেছিলেন, যে ক্যানিং এলে পিটব। মারব। ওঁর ইয়ে করে দেব। সেচের অনেক বড় জমি দখল করে ওখানে বৃদ্ধাশ্রম বানিয়েছে। অনেক অভিযোগ আছে।’ 

বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী 

গত ৫/৯/২০২৬ তারিখে ক্যানিং থানায় পরেশরাম দাসের নামে অভিযোগ দায়ের হয়েছিল। ধর্ষণ, ভয় দেখানো- সহ একাধিক অভিযোগ ছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। কিছুদিন আগে পরেশরাম দাসের খোঁজে তাঁর বাড়িতেও গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু খোঁজ পাওয়া যায়নি তৃণমূল বিধায়কের। পলাতক ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। অনেকদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বিভিন্ন জায়গায় চলছিল খোঁজ। এর মধ্যেই বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল জানতে পারে যে আজ কলকাতা বিমানবন্দর দিয়ে মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন পরেশরাম দাস। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা বিমানবন্দর থেকেই ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে পাকড়াও করেছে পুলিশ। তিনি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বলে দাবি পুলিশের। 

কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

গ্রেফতার হওয়ার পর তৃণমূল বিধায়ক বলেছেন, ‘পুলিশ আমায় আজ গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই। মুম্বই যাচ্ছিলাম। পুলিশ হঠাৎ করে এখানে (বিমানবন্দর) এসে আমায় গ্রেফতার করে, সই করিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কী ব্যাপার। নিয়ে যাচ্ছে… জানি…’ পুলিশ সূত্রে দাবি, গোপনসূত্রে খবর আসে যে পরেশরাম দাস মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বিধাননগর কমিশনারেটের সাহায্য চায়। কলকাতা বিমানবন্দর থেকে সোমবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। 



Source link

Leave A Reply

Your email address will not be published.