Voice of Eastern India

Papia Adhikary : ‘বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়’, আজব তত্ত্ব বিজেপি বিধায়কের


কালীপুজোর রাতে শব্দবাজির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। এই আবহে আজব তত্ত্ব দিয়েছেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি বলেছেন, “বাজি ফাটালে দেখবেন, অনেক অসুখ-বিসুখও চলে যায়।” তাঁর আরও মন্তব্য, “মুখ্যমন্ত্রী বলেছেন, বাজি তো হবেই। কালীপুজো হবে, বাজি হবে না ! তাই, বাজিটা হোক। কিন্তু, যতটা আমাদের থানা নির্দেশ দিয়েছে, সেইভাবেই আমরা বাজি ফাটাব।”

অন্যদিকে, এই আবহে কলকাতা পুলিশকে ট্যাগ করে ফেসবুকে বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘কখন থামবে এই শব্দের দাপট ? ঘুমোতে পারছি না।’ পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন রূপা। 

কালীপুজো। আলোর উৎসব। কিন্তু, আলোর পাশাপাশি, কালীপুজোর সন্ধেয় দাপট দেখাল শব্দবাজি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বাজির তাণ্ডবে কার্যত প্রাণ ওষ্ঠাগত হল হাসপাতালে থাকা রোগীদের একাংশের। কিন্তু, শব্দদূষণের মাত্রা ছিল ঠিক কতটা ? পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন সন্ধেয় পথে নামেন ‘সবুজ মঞ্চ’ সংগঠনের কর্মীরা। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ বিসি রায় শিশু হাসপাতালে পৌঁছে যান সংগঠনের কর্মীরা।

সবুজমঞ্চের কর্মী সুদীপ্ত ভট্টাচার্য বলেন, “প্রথম এবং প্রাধান্য যে বিষয়টাকে আমাদের দিতে হবে সেটা হচ্ছে আমরা সাইলেন্ট জোনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমার অ্যাম্বিয়েন্ট নয়েজ দেখা যাচ্ছে, ৭৬.২। অর্থাৎ, অনেকটাই উপরে। সর্বোচ্চ পাচ্ছি যেটা ৯২.৮।” 

সবুজমঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত বলেন, “সাইলেন্স জোন বলল নাকি ৩০০ মিটার…১০০ মিটারের মধ্যে…৩০০ মিটার তো অনেক দূর। সাইলেন্স জোনে এই আওয়াজ, ভাবা যাচ্ছে না। ৮০-৯০ এরকম থাকছে, যেখানে ৪০-৪৫-৫০ থাকার কথা। বারবার বলি, কিছু না পারলে অন্তত হাসপাতালগুলোকে…।” 

এর আগে, রাজ্য সরকারের তরফে নির্দেশিকা দেওয়া হয়, সবুজ বাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ১২৫ ডেসিবেল ও আলোর বাজির ক্ষেত্রে শব্দের মাত্রা ৯০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। এমনকী, নির্দিষ্ট ফায়ার লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস। মানতে হবে ‘সাইলেন্স জ়োন’। স্কুল, হাসপাতাল বৃদ্ধাবাসের মতো বিল্ডিংয়ের ১০০ মিটারের মধ্যে পোড়ানো যাবে না শব্দবাজি। এইসব বিধি মানা হচ্ছে কি না তা দেখতে এদিন রাতে আর জি কর হাসপাতালে যান সবুজমঞ্চের লোকজন। তখন হাসপাতাল চত্বরেই বাজি ফাটাচ্ছিলেন ছাত্ররা। সবুজমঞ্চের সদস্য়দের দেখে গা ঢাকা দেন সবাই। 

এর পাশাপাশি কালীপুজোর রাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শব্দবাজির তাণ্ডবের অভিযোগ সামনে এসেছে। Kali Puja 2026



Source link

Leave A Reply

Your email address will not be published.