Voice of Eastern India

কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড


দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট : কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। গোডাউনের আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ চলে। দোতলা ওই গোডাউনে প্রচুর পরিমাণে সোফা তৈরির তুলো, ফোম-সহ বিভিন্ন দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে অনুমান। কী কারণে অগ্নিকাণ্ড, খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। এই আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

কালীপুজোর দিন সন্ধ্যায় কলকাতার বেলেঘাটাতেও একটি বাড়িতে আগুন লাগে 

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। সবচেয়ে বিপজ্জনক হল বেলেঘাটা মেন রোডের উপর যে বাড়িতে এই বিধ্বংসী আগুন লেগেছে, তার উল্টোদিকে একটি পেট্রোল পাম্প রয়েছে। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ ছিলেন না, দাবি স্থানীয়দের। তাই এড়ানো গিয়েছে বড় বিপদ। কীভাবে এই আগুন লাগল, কী করেই বাএত দ্রুত এমন ভয়ানক আকার নিল, তা এখনও স্পষ্ট নয়। অনুমান, হয়তো বাজি থেকেও আগুন লেগে যেতে পারে। 

স্ত্রী’র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি 

স্থানীয়রা জানিয়েছেন, ওই বাড়িতে এসে একটি রকেট পড়েছিল। তারপরই দাউদাউ করে জ্বলে ওঠে বাড়িটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকার কিছুটা। যে বাড়িতে আগুন লেগেছে তার পাশেই রয়েছে কালীপুজোর একটি মণ্ডপ। এছাড়াও একদম লাগোয়া রয়েছে অনেক বাড়ি। আগুন যদি আরও ছড়িয়ে পড়ত তাহলে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত। আগুনের একটা ফুলকিও ছড়িয়ে গেলে সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হত মাতৃ প্রতিমা থাকা পুজো মণ্ডপ এবং আশেপাশের বাড়িগুলিরও। তবে এ যাত্রায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। 

একই লাইনে দু’টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন 

যে বাড়িতে আগুন লেগেছে তার নীচে রয়েছে একাধিক দোকান। আগুন ছড়িয়ে পড়লে এইসব দোকানগুলিও পুড়ে যেতে পারত। তবে এ যাত্রায় সেই ক্ষতি হয়নি। তবে বাড়িটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। যেহেতু বাড়িতে কেউ ছিল না, তাই বন্ধ ছিল দরজা, জানলা। দমকলকর্মীরা এসে জানলা, দরজা ভেঙে জল দিয়ে আগুন নেভানোর কাজ করেছে। আশপাশের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে নিরাপত্তার খাতিরে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.