Voice of Eastern India

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি


সমীরণ পাল, মধ্যমগ্রাম: কালীপুজোর দিনও সিপিএম-এর বুকস্টলে হামলা। এবার মধ্যমগ্রামে সিপিএম-এর বুকস্টলে ভাঙচুর চালানো হল। বিজেপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ। সংঘর্ষ বাঁধল দুই গোষ্ঠীর মধ্যে। ফলে উৎসবের মধ্যে ফের অশান্তি ছড়াল। (CPM Bookstall Attacked)

দুর্গাপুজোর পর কালীপুজোতেও ফের ‘টার্গেট’ সিপিএম-এর বইয়ের স্টল। কালীপুজোর সন্ধেয়, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে সিপিএম-এর বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রবিবার, মধ্যমগ্রাম থানার কুলুপাড়া মোড় এলাকায় বামেদের বুকস্টল ভাঙা ঘিরে কার্যত সংঘর্ষে জড়ায় সিপিএম এবং বিজেপি, দু’পক্ষ। (CPM-BJP Clash)

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, মাটিতে পড়ে রয়েছে বিদ্যাসাগরের ছবি সম্বলিত বইও। আরও অনেক বই ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে মাটিতে। একদিকে ভাঙা চেয়ারও পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত

একজনকে বলতে শোনা যায়, “তোমাকে বলছি, জায়গাটা খালি করে দাও।” অন্য একজনকে বলতে শোনা যায়, “বই তুলতে হবে।” দুই পক্ষের মধ্যে হাতাহাতি, মারামারিও হয় বলে খবর। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই বুকস্টলে চড়াও হয় একদল বিজেপি কর্মী। বুকস্টলে ভাঙচুর চালানো হয়। প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় সিপিএম কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ, ব়্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। লাঠি উঁচিয়ে সরিয়ে দেওয়া হয় দুই পক্ষকে।

সিপিএম-এর দাবি, এই ঘটনায় জখম হয়েছেন তাদের বেশ কয়েকজন কর্মীও। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ। যদিও বুকস্টল ভাঙচুরের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি, কোনও ঘটনা ঘটলেই ইচ্ছা করে বিজেপি-র ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগ নেই। বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিএম-এর এক নাটক, এক খেলা। নিজেরা এসব কের বিজেপি-র ঘাড়ে চাপাবে। কোনও বিজেপি-র লোক ছিল না। সিপিএম-এর লোক ওগুলো।”

এর আগে, দুর্গাপুজোতেও জায়গায় জায়গায় সিপিএম-এর বুকস্টলে হামলার ঘটনা ঘটে। সরাসরি বিজেপি-র দিকেই আঙুল তোলেন সিপিএম নেতৃত্ব। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য ছিল, “স্টল দিয়ে সিপিএম যা করার চেষ্টা করেছিল, মানুষ তা প্রতিহত করেছে।”।

তবে পুজোয় বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদে কলেজ স্কোয়ারে মিছিল বেরিয়েছিল। ‘বইয়ের জন্য় হাঁটুন’ কর্মসূচির ডাক দেওয়া হয়। কোনও রাজনৈতিক পতাকা ছাড়াই বই হাতে বইপাড়ায় মিছিল করেন সাহিত্য়িক থেকে পড়ুয়া সকলেই।

আরও পড়ুন: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ কোটি টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল



Source link

Leave A Reply

Your email address will not be published.