Voice of Eastern India

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda


ABP Ananda LIVE : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট। অভিষেকের বাড়ির সামনে জমায়েত বন্ধ করতে নোটিস পুলিশের। ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটে বা়ড়ির সামনে ১৬৩ ধারা জারি। এর আগে বিজেপি ও মমতা তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ হয়। অভিষেকের ব্যানার, ছবি, পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। দফায় দফায় উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান। কালীঘাটের বাড়িতে ধুন্ধুমার, সংঘর্ষে জখম দুপক্ষের একাধিক। পুলিশের সামনেই দুপক্ষের হাতাহাতি, মারামারি। পুলিশের সামনেই পাথর ছোড়ার অভিযোগে সরব অভিষেক। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি অভিষেকের। গভীর রাত থেকে ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ। সকাল পর্যন্ত প্রতিবাদ অবস্থানে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও খবর…

নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ছেলে ভাল রেজাল্ট করার বিএমডব্লিউ এম৪ কমপিটিশন উপহার দিলেন বাবা

নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ছেলে ভাল রেজাল্ট করার বিএমডব্লিউ এম৪ কমপিটিশন উপহার দিলেন বাবা। পূর্ব বর্ধমানের গলসির বাসিন্দা চাল ব্য়বসায়ী সামসুদ্দিন মিদ্যা। ছেলে মহম্মদ তালহাকে প্রায় আড়াই কোটি টাকা দিয়ে এই গাড়ি কিনে দেন এই চাল ব্য়বসায়ী। যার ঘিরে পূর্ব বর্ধমানের গলসিতে এখন চর্চা তুঙ্গে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.