Voice of Eastern India

Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP


Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় হানা। কলকাতার পুরসভা ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান। ট্রেড লাইসেন্স ছাড়া সাধারণ জল তুলে ২০ লিটারের জারে ভরে বাড়ি বাড়ি সরবরাহের অভিযোগ। এলাকার প্রতিটি কারখানা সাময়িকভাবে বন্ধের নির্দেশ। 

এদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল। উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাজিতপুর গ্রাম পঞ্চায়েত। গতকাল পঞ্চায়েতের মোট ১৬ জন তৃণমূল সদস্যের মধ্যে ১০ জন বিজেপিতে যোগদান করেন। যোগদানকারী সদস্যদের মধ্যে ছিলেন পঞ্চায়েত উপপ্রধানও। বিজেপি নেতা ও বসিরহাট জেলার প্রাক্তন সহ সভাপতি দীপক সরকারের হাত ধরে যোগদান কর্মসূচি। যোগদান কর্মসূচি চলাকালীন হাজির বাদুড়িয়া ৫ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি সৌমেন গাইন। হাজির হন বসিরহাট  সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য। তাঁদের অভিযোগ, তৃণমূলের লোক দীপক সরকার বিজেপি সেজে এই যোগদান করাচ্ছেন। এই নিয়ে দু’পক্ষে চলে তুমুল তর্কাতর্কি, এলাকায় দেখা দেয় উত্তেজনা।  



Source link

Leave A Reply

Your email address will not be published.