CM Suvendu Adhikari : ‘পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে’, পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
১২৫ দিনের কাজে গতি আনতে বৈঠকে মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত দফতরের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। “৩১ লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে”। “প্রতিদিন ২২ লক্ষ মানুষ ভিবি রামজি প্রকল্পে কাজ করছেন”। “পঞ্চায়েতে ১২ হাজার কোটি টাকার কাজ হয়েছে”। “এর মধ্যে সাড়ে ৮ হাজার কোটি টাকা দিচ্ছে কেন্দ্র”। “কালীপুজোর পর পঞ্চায়েতে ৭ হাজার ২০০ পদে স্থায়ী নিয়োগ, এর মধ্যে ইঞ্জিনিয়ররাও থাকবেন”। “নিউটাউনে পূর্ণাঙ্গ পঞ্চায়েত ভবন তৈরির জন্য ৫ একর জমি দিচ্ছি”। “যাঁরা ঘর পাননি, তাঁদের ২ বছরের মধ্যে নতুন বাড়ি বানিয়ে দেওয়া হবে”। “৩৫ হাজার কিলোমিটার রাস্তা সারাই হয়েছে, নতুন রাস্তার কাজেও হাত দেওয়া হবে”।”রাজ্যে বিগত পঞ্চায়েত নির্বাচন ঠিকমত হয়নি, লুঠ হয়েছে”। ”প্রধানমন্ত্রীর গ্রামীন আবাসে প্রাথমিকভাবে ৫৪ লক্ষ বাড়ির নাম এসেছিল”। ”সার্ভের পর সংখ্যাটা ৪৭ লক্ষে নেমেছে”। ২টি অর্থবর্ষে পুরো কাজ শেষ করব, অঙ্গীকার মুখ্যমন্ত্রীর। ”পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে”।”কর্মীর অভাবে যাতে কাজ না আটকে যায়, সেজন্য ১ হাজার কর্মীর চুক্তিভিত্তিক নিয়োগ হবে”। পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
