Voice of Eastern India

জনগণনার জেরে পিছোতে পারে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক? কবে থেকে পরীক্ষা শুরু?


কলকাতা : জনগণনার জেরে রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জনগণনার বিষয়টি চলবে, সেই কারণেই কোনও পরীক্ষা হবে না। মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছে সরকার, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী।   

আগামী বছর , ২০২৭ এ, ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু সেই পরীক্ষা ২ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত হতে পারে। সরকারের কাছে প্রস্তাবিত নির্ঘণ্ট পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। 

অন্যদিকে মাধ্যমিকের সঙ্গে পিছোতে পারে উচ্চ মাধ্যমিকও। জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী। দোলের পর শুরু হতে পারে ২০২৭-র উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা।  

২০২৭ সালের জানুয়ারি মাস থেকে ১ মার্চ পর্যন্ত দেশজুড়ে বাড়ি বাড়ি গিয়ে গণনার কাজ চলবে। তবে লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে ওই সময় তুষারপাত ঘটে। তাই ওই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জনগণনা হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে।  এই জনগণনায় রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের ব্যস্ত থাকার সম্ভাবনা । তাই ১ মার্চের আগে কোনও বড় পরীক্ষা হবে না। 

 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.