Voice of Eastern India

সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?


কলকাতা: সেমেস্টার নয়, এবার আগের মতো বছরে একবার পরীক্ষাতেই ফিরছে উচ্চ মাধ্যমিক? তবে কি পালা বদলের পর এবার কি পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক? তৃণমূল জমানার সেমেস্টার ব্যবস্থা নিয়ে পর্যালোচনা শুরু করেছে সরকার। অভিযোগ আসছে, বছরে দুটো করে সেমেস্টারের কারণে কমছে ক্লাস। এর ফলে ছাত্রছাত্রীদের লাভ হচ্ছে না বলেই মত বিশেষজ্ঞদের। সরকারি সূত্রের খবর, এমনই মতামত আসছে সরকারের কাছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার ভিত্তিতে, জানা গিয়েছে এমনই।

আরও পড়ুন: “একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই”, মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

তৃণমূল জমানায় উচ্চ মাধ্যমিকের ফরম্যাটে বদল করা হয়। বছরে ২ বার পরীক্ষা হচ্ছিল উচ্চ মাধ্যমিকের। একটি সেপ্টেম্বরে, অন্যটি মার্চে। ২ সেমেস্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। প্রথমবার এই বছর, অর্থাৎ ২০২৬ সালে পাস করা ব্যাচ সেই ভাবে পরীক্ষা দেয়। জানা গিয়েছে, নতুন সরকার এসে, তৃণমূল জমানার সেই পরীক্ষা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা শুরু করেছে।     

সরকারি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন স্তর থেকে; মূলত শিক্ষকদের তরফ থেকে বা শিক্ষক সংগঠনের তরফ থেকে নানা অভিযোগ জমা পড়েছে সরকারের কাছে। এখানে বলা হয়েছে এতে ছাত্রদের বিশেষ লাভ হচ্ছে না। বছরে ২ বার উচ্চ মাধ্যমিক হওয়ার ফলে বেশি ক্লাসও হচ্ছে না। বেশিদিন স্কুল বন্ধ থাকছে।

আরও পড়ুন: হাতে ১ লক্ষ টাকা থাকলে ফিক্সড ডিপোজিট নাকি এমার্জেন্সি ফান্ড, কোথায় রাখলে বেশি লাভ?

এর ফলে বলা হয়েছে, সার্বিক ভাবে স্কুলে পড়াশোনা কম হচ্ছে। এ ছাড়াও যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে বাইরে যাচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও এই সিলেবাস ও এই পরীক্ষা একটা প্রতিবন্ধকতা তৈরি করছে। সব কিছু ভেবেই নতুন বিজেপি সরকার পুরোনো উচ্চ মাধ্যমিকের পদ্ধতি, যা তৃণমূল আমলে চালু হয়েছে, সেই প্রক্রিয়াটা পর্যালোচনা শুরু করেছে। বিকাশ ভবস সূত্রে জানা গিয়েছে, নানা অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। সেই পর্যালোচনার ভিত্তিতে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এবং মনে করা হচ্ছে, হয়তো আগামী বছর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে। আর তখন সেই পুরোনো পদ্ধতি, অর্থাৎ প্রতি বছর একবার পরীক্ষা, সেই পদ্ধতিতে ফিরতে পারে উচ্চ মাধ্যমিক।



Source link

Leave A Reply

Your email address will not be published.