কলকাতা: কখনও মেরামতি তো কখনও নতুন লাইনের কাজ.. যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই মেট্রোর উন্নতির জন্য বিভিন্ন কাজ করা হচ্ছে কলকাতা জুড়ে। আর রবিবার, আগামী পয়লা নভেম্বর মেরামতির জন্য রবিবার প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। সূত্রের খবর, ব্রিজি-ময়দানে মেরামতির কাজের জন্য ৯ ঘণ্টা বন্ধ থাকবে পরিষেবা। সকাল ৯-সন্ধে ৬ পর্যন্ত মিলবে না পরিষেবা, জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ। শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত রবিবার মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে সন্ধে ৬টার পরে মেট্রো চলাচল ফের স্বাভাবিক করে দেওয়া হবে বলেই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। যেহেতু রবিবার দিন অধিকাংশ অফিস এবং কাজের জায়গাতেই ছুটি থাকে, সেই কারণেই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে।
শহরের একটা বড় অংশে চলবে না মেট্রো, ট্রেন চলবে ভাঙ্গা পথে! জেনে নিন রুট
মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে আরও জানানো হয়েছে, রবিবার দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হবে। ফলে যাঁরা জেলা থেকে কলকাতায় মেট্রো করে আসতে চান, তাঁদের ক্ষেত্রে সুবিধা হবে। তবে দক্ষিণ কলকাতা ও গড়িয়ার দিকে মানুষদের কিছুটা সমস্যা হতে পারে এইদিন। আরও জানানো হয়েছে, ইয়লো এবং গ্রীন লাইনে সাধারণ দিনে যেভাবে মেট্রো চলাচল করে, সেই পরিষেবা স্বাভাবিক থাকবে। পাশাপাশি জানানো হয়েছে, ব্লু লাইনে যাতে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচলে কোনও সমস্যা না হয়, সেইদিকেও বিশেষ নজর দেওয়া হবে। রবিবার দক্ষিণেশ্বর থেকে ময়দানগামী প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল ৯টায়। ময়দান থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ১৫ মিনিটে।
অরেঞ্জ লাইনে শুরু ট্রায়াল রান
প্রসঙ্গত বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্প্রসারিত অংশে ট্রায়াল রান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনেই কবি সুভাষ বা নিউ গড়িয়া স্টেশন থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এই পরিষেবা চালু হলে, অনেক কম সময়ে, ট্রাফিক জ্যামের ঝঞ্ঝাট এড়িয়ে সেক্টর ফাইভে পৌঁছনো সম্ভব হবে। বিশেষ করে সল্টলেকের সেক্টর ফাইভে কর্মরত মানুষের কাছে তো এটা বিরাট উপহার ! তবে ট্রায়াল রান সফল হওয়ার পাশাপাশি রেলওয়ে সেফটির কমিশনারের (CRS) ছাড়পত্র পেতে হবে যাত্রী পরিষেবা চালু করার আগে।
আরও পড়ুন: Sudipta Chakraborty: অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
