সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের দেওয়া ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়। এনিয়ে মুখ খুলেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র গৌতম দেব থেকে প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির বর্তমান বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। ফ্লেক্সের মাধ্যমে হিনদুদের স্বাবলম্বী করার বার্তা বলে সাফাই দিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ।
পুজোর মুখে শিলিগুড়িতে ফ্লেক্স-বিতর্ক। শুরু হয়েছে চাপানউতোর। কোথাও লেখা- পুজোর সামগ্রী কিনতে হবে হিন্দু দোকান থেকেই। কোনওটায় আবার বিরিয়ানি কোথা থেকে খাবেন, তা নিয়ে বার্তা দেওয়া হয়েছে! দুর্গাপুজোর মুখে, শিলিগুড়ির আনাচে-কানাচে হিনদু জাগরণ মঞ্চের নামে দেওয়া এই ফ্লেক্সই এখন বিতর্কের কেন্দ্রে।
শিলিগুড়ির হিন্দু জাগরণ মঞ্চের সহ সংযোজক সৌমিক বসু বলেন, ‘হিন্দুদের স্বাবলম্বী করার বার্তা যদি মানুষের মধ্যে দিয়ে থাকি, সেক্ষেত্রে আমার মনে হয় বিতর্কিত কোনও অবস্থার সৃষ্টি কোনওভাবেই করে না।’ এই ফ্লেক্সের বিরোধিতায় মুখ খুলেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র থেকে প্রাক্তন বিধায়ক গৌতম দেব। তিনি বলেছেন, ‘মানুষ দেখুক, বিচার করুক। আমাদের রাষ্ট্র হচ্ছে ধর্ম নিরপেক্ষ। পুজোর ঠিক প্রাক মুহূর্তে এই ধরনের পোস্টার বা বক্তব্য খুবই দুর্ভাগ্যজনক।’
শিলিগুড়ির সিপিএম ও প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য বলেন, ‘এটা একটা জঘন্যতম। কে কী খাবেন, কে কী পরবেন, কে কোন দোকান থেকে জিনিসপত্র কিনবেন সেটা সম্পূর্ণভাবে তাঁর নিজের ব্যাপার। পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত।’
এই ফ্লেক্স-বিতর্ক নিয়ে মন্তব্য করতে নারাজ বিজেপি। পর্যটনমন্ত্রী ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘আমি জানি না কারা পোস্টার মেরেছে। যারা মেরেছেন তাঁরাই বলতে পারবেন কেন মেরেছেন, কার কথায় পোস্টার মেরেছেন। খোঁজ নিয়ে দেখব কী হয়েছে।’
সব মিলিয়ে শিলিগুড়ির ফ্লেক্স-বিতর্কে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
Sukanta Majumdar: “গ্যালারিতে বসে নয়, পিচে নেমে খেলুন”, কোন প্রসঙ্গে বললেন সুকান্ত? | KMC Poll
