Voice of Eastern India

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত


কলকাতা: হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। জেল হেফাজতে থাকা মিলন প্রধানের বিরুদ্ধে আরও ৫টি মামলা। ১৯ বছর আগে দায়ের ৫টি মামলায় নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মিলন প্রধান। আগামীকাল কলকাতা হাইকোর্টে সৌগত ভট্টাচার্যের এজলাসে জামিন আবেদনের শুনানি। ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন।

খেজুরি থানায় রুজু হওয়া অস্ত্র আইন মামলায় আজ কাঁথি আদালতে পেশ করা হবে মিলন প্রধানকে। ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, তার ১৮ দিন আগে, পুরনো ৩টে মামলায় গ্রেফতার করা হয় মিলন প্রধানকে। ধৃত মিলন প্রধানের বিরুদ্ধে, ২০০৭ সালে নন্দীগ্রাম থানায় ৩টে এবং খেজুরি থানায় ১টা মামলা হয়, দাবি পুলিশের। এর মধ্যে নন্দীগ্রামের ৩টে মামলায় ৩ অক্টোবর পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ । আজ। খেজুরি থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে তোলা হবে কাঁথি আদালতে। রাজ্য় পুলিশের দাবি, ১৯ বছর ধরে পলাতক ছিলেন কংগ্রেস নেতা মিলন প্রধান। চার্জশিটেও মিলন প্রধানকে পলাতক হিসাবে উল্লেখ করা হয়েছে। নন্দীগ্রামের ২০০৭ সালের পৃথক আরও একটি মামলায় মিলন প্রধানকে শোন অ্যারেষ্ট করা হয়েছে। ২০০৭ সালের জানুয়ারি মাসের একটি মামলায় শোন অ্যারেষ্ট করা হয়েছে। যেখানে খুন, খুনের চেষ্টা, অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

অডিও ক্লিপ কাণ্ডে বহরমপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের। সকাল ১১টায় নির্ধারিত সময়ের আগেই থানায় হাজিরা হুমায়ুনের। হয়রানি করার জন্য চলছে এইসব, হাজিরা দেওয়ার আগে মন্তব্য হুমায়ুনের। ৬ অক্টোবর উপনির্বাচন হবে হুমায়ুনের ছেড়ে দেওয়া বিধানসভা কেন্দ্র রেজিনগরে। এই কেন্দ্রে AJUP প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হুমায়ুন কবীরের ছেলে।

গ্রেফতার আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের দলের আরও ১ কর্মী। ধৃত AJUP কর্মীর নাম হায়দার শেখ। শক্তিপুর থানায় হুমায়ুন কবীরের ধর্না চলাকালীন থানার সামনে অভব্য আচরণের অভিযোগ। অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার করা হল AJUP কর্মী হায়দার শেখকে। ‘বেআইনিভাবে গ্রেফতার করা হচ্ছে একের পর এক দলীয় কর্মীকে’, এই অভিযোগে এবার জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ হুমায়ুন কবীরের। গতকাল রাতে ইমেল করে অভিযোগ জানিয়েছেন AJUP-র নওদার বিধায়ক।

CID-র তলবে আজ ভবানীভবনে আসছেন বিধায়ক পরেশরাম দাস। আগে বিভিন্ন অসুবিধা থাকায় হাজিরা দিতে পারিনি, জানালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। পঞ্চায়েত ভোটের মনোনয়নের সময় সন্ত্রাস মামলায় ফের তলব । ২০২৩-এর পঞ্চায়েত ভোটের সময় অশান্তির অভিযোগে মামলা  । ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ। খুনের চেষ্টা, অস্ত্র আইনে বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে FIR। “আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে, কথা হবে”, হাজিরার আগেই সোশাল মিডিয়ায় ইঙ্গিপূর্ণ পোস্ট ক্যানিং পশ্চিমের বিধায়কের। 

 

আরও পড়ুন: Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

 



Source link

Leave A Reply

Your email address will not be published.