ABP Ananda LIVE : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা। কোথাও উঠে গেছে পিচের প্রলেপ, কোথাও রাস্তায় বড় বড় গর্ত। প্রাণ হাতে নিয়ে যাতায়াত। তবে অনেক জায়গায় রাস্তা মেরামতির কাজও শুরু হয়েছে, চলছে প্যাচ ওয়ার্ক।
আরও খবর…
ইন্দ্রনীলের বাড়িতে ED
ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ। অভিযোগকারী দম্পতির দাবি, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে বড়সড় আর্থিক দুর্নীতি করেছে ‘মাস আর্ট’ নামে একটি সংস্থা। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন।
পুরভোটেও নেই ‘জোড়াফুল’
পুরভোটেও EVM-এ থাকছে না জোড়াফুল। সুপ্রিম কোর্টেও ধাক্কা মমতার। লড়তে হবে খেলোয়াড় চিহ্নেই। প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিশনকে ৪ মাস সময়।
