Voice of Eastern India

Sukanta Majumdar News : ‘এটা পুরোটাই দুই তৃণমূলের মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার | ABP Ananda


কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘দেখুন এটা পুরোটাই দুই তৃণমূলের মধ্যে লড়াই। অর্থাৎ ঋতব্রত-তৃণমূল ও মমতা-তৃণমূল এই দুই তৃণমূলের মধ্য়ে লড়াইের ফলে এটা হয়েছে। আমার কাছে এখনই খবর এল। এটা ওদের ঘরের বিষয়। ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই। আমরা কী করব? ওদেরকে মেটাতে হবে। দলটা তো ওদেরই।’

আরও পড়ুন – বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন,’যে রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গের শাসনের দায়িত্বে ছিল, তাঁদের হ্যাভ আর হ্যাভ নট, তাঁদের মধ্যে মারামারি চলছে। মহা মুশকিল প্রত্যেক মুহূর্তে আক্রান্তরা বিজেপির কথা বলছেন, কিন্তু তারা সবাই ভাল করে জানেন, তাঁদের দলের লোকেরা একে অন্যকে এই সময় মারছে। এটা একেবারেই অনভিপ্রেত। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও প্রশাসন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। কেননা, এই রাজনৈতিক দল অর্থাৎ বিগত যে টিএমসি দল এটা ভেঙে অনেকগুলো অংশে বিভক্ত হয়েছে। তারাই একে অপরকে বিভিন্ন সময় আক্রমণ করছে। এবং মজার কথা সত্যি কথাটা কেউ বলছেন না। সবাই মিলে বিজেপির নামে একটা কিছু অভিযোগ তুলে দিচ্ছেন। বিধায়কের ওপর আক্রমণ হওয়া বরাবরই অনভিপ্রেত। এটা সহ্য করা উচিত নয়। বা যায়ও না। যদি তাঁর নিজের দলের প্রাক্তন লোকেরা আক্রমণ করে, এবং বারংবার যদি করেন, তাহলে প্রশাসনিক স্তরে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।’



Source link

Leave A Reply

Your email address will not be published.