Voice of Eastern India

Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১


সুনীত হালদার, হাওড়া: ক্যাশ ও সোনা (Gold Recovery) সহ হাওড়া স্টেশন (Howrah Station) -র ওল্ড কমপ্লেক্স থেকে গ্রেফতার এক ব্যক্তি । এদিন, গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে (Howrah Station Old Complex) নজরদারি চালাচ্ছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) গোয়েন্দা বিভাগের কর্মীরা । সেই সময় ডাউন পাটনা – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Howrah – Patna Vande Bharat Express) এক যাত্রীর সন্দেহজনক গতিবিধি নজরে আসে তাঁদের । এরপর ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয় ।                   

আরও পড়ুন: একযোগে ভারত, পাকিস্তানের নাম নেপালের প্রধানমন্ত্রীর মুখে, ভারত ও চিনের নেতৃত্বে পরিবেশ বাঁচানোর ডাক দিলেন তিনি

আরপিএফ (Railway Protection Force) সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় ২১ লক্ষ টাকা নগদ এবং প্রায় ৩০.১৮০ গ্রাম ওজনের সন্দেহজনক সোনার সামগ্রী । বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা সম্পর্কে ওই ব্যক্তি প্রয়োজনীয় বৈধ নথি দেখাতে পারেননি বলে জানা গিয়েছে ।                   

জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি ভেঙে পড়েন । বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া নগদ টাকা এবং সোনার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে । কোথা থেকে ওই টাকা ও সোনা আনা হয়েছিল এবং কোথায়, কী উদ্দেশ্যে সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার বিষয়ে আয়কর দফতরের আধিকারিকদেরও জানানো হয়েছে । বর্তমানে উদ্ধার হওয়া ২১ লক্ষ টাকা নগদ এবং সোনার সামগ্রী আরপিএফ (Railway Protection Force) -এর হেফাজতে রয়েছে ।                   

আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডের IDCW কি সত্যিই ‘অতিরিক্ত আয়’? নাকি গ্রোথ অপশন ভাল? উত্তর দিলেন বিশেষজ্ঞ

উল্লেখ্য, সম্প্রতি এর আগেও পৃথক দুটি অভিযানে হাওড়া স্টেশনে (Howrah Railway Station) আরপিএফ (Railway Protection Force) আধিকারিকরা প্রায় ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছিলেন । এবার ফের বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় হাওড়া স্টেশনে (Howrah Railway Station) নজরদারি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ।                   



Source link

Leave A Reply

Your email address will not be published.