Voice of Eastern India

SIR in Bengal | মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA


ABP Ananda LIVE : মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল NIA। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটের পূর্বে মালদা মোথাবাড়িতে বিচারকদের উপর হামলার ঘটনায় তদন্ত করছে NIA। এবার সেই মামলায় বৃহস্পতিবার নিউটাউনে NIA দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন।

আরও খবর…

পুজোর মাসে সুখবর, মাঝ অক্টোবরেই রাজ্য সরকারি কর্মীরা পাবেন বেতন-ভাতা, জারি বিজ্ঞপ্তি। ১৫ অক্টোবরের মধ্যে বেতনের সঙ্গে মিলবে বর্ধিত ২০% DA, এক কিস্তিতে মিলবে ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত বকেয়া DA, গ্রুপ A, B, C কর্মীদের বকেয়া DA জমা পড়বে জেনারেল প্রভিডেন্ট ফান্ডে। গ্রুপ D কর্মীদের বকেয়া DA সরাসরি জমা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর। 

আরও খরব…

অত্যাধিক ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারে ঘনিয়ে আসছে বিপদ, সতর্ক করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। প্রেসক্রিপশন ছাড়া বিক্রি রুখতে কড়া নির্দেশ দিল CDSCO। নির্দেশিকা অনুযায়ী, Registered Medical Practitioner-এর প্রেসক্রিপশন ছাড়া ব্যথা যন্ত্রণার ওষুধ খুচরো বিক্রি করা যাবে না। সাধারণ ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে, যেখানে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নেই, সেখানে রোগীদের নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.