Voice of Eastern India

অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র


কলকাতা: আজ অভিষেকের PA-কে ফের CID-র তলব করা হয়েছে। জমি দুর্নীতি মামলার পর এবার চাকরির নামে প্রতারণা মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছে। গতকাল শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিত রায়কে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।শালবনি জমি দুর্নীতি মামলায় সুমিতের পরপর দু’দিন জিজ্ঞাসাবাদ চলেছে।

আরও পড়ুন, মমতার গাড়িতে ‘হামলা’, ‘তীব্র নিন্দা’ কুণালের, আজ রাস্তায় নামছে কালীঘাট-তৃণমূল শিবির

শালবনির জমি দুর্নীতি মামলায় শনিবার প্রায় ১০ ঘণ্টা, রবিবার ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল CID. এবার ডাকা হল ডেবরায় চাকরির নামে প্রতারণার অভিযোগের মামলায়। প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর, শনিবার প্রথম সামনে আসেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়। 

প্রায় ৩ মাস বেপাত্তা থাকার পর, শনিবার প্রথম সামনে আসেন, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শালবনি ও মেদিনীপুর ব্লকে বিস্তীর্ণ সরকারি জমি জালিয়াতি করে বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। অভিযোগ, এই সরকারি জমির চরিত্র বদলে, প্লট করে, লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। 

 



Source link

Leave A Reply

Your email address will not be published.