Voice of Eastern India

জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজির মতো অভিযোগ রয়েছে। কয়েকদিন আগে প্রাক্তন তৃণমূল বিধায়কের খোঁজে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু সেই সময় সনৎ দে-র দেখা মেলেনি। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকেই প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে-কে গ্রেফতার করে নিয়ে আসা হয় নৈহাটি থানায়। ধৃত তৃণমূল নেতাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই তৎপর পুলিশ-প্রশাসন। বেনিয়ম, বেআইনি কাজের হদিশ পেলেই অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে রাজ্যে গুন্ডা দমন আইনও চালু হয়েছে। রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে ইতিমধ্যেই অসংখ্য তৃণমূল নেতা গ্রেফতার হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই জামিন অযোগ্য ধারায়। ফের একবার গ্রেফতার হলেন এক প্রাক্তন তৃণমূল বিধায়ক। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের কয়েকজন প্রাক্তন মন্ত্রীও গ্রেফতার হয়েছেন এর আগে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.