West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
দিল্লিতে প্রধানমন্ত্রী, রাজ্যে মুখ্যমন্ত্রী। তৃণমূলত্যাগীদের সঙ্গে বৈঠক বিজেপি শীর্ষ নেতৃত্বের। মোদির সঙ্গে ব্রেকফাস্ট NCPI-এর। ঋতব্রত-তৃণমূলের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদের ভবিষ্যৎ কী? জল্পনার মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে NCPI. ৪০ মিনিট চায়ে পে চর্চা। খোশ মেজাজে আলাপচারিতায় মাতলেন মোদি।
এনডিএতে নেই, বিজেপিতেও নেই। বার্তার পরেও প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠকে মুর্শিদাবাদের তিন সংখ্যালঘু সাংসদ।
পিছিয়ে পূর্ব ভারত, একযোগে কাজ করুন, দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর।
SIR-এ বহু নাম বাদ, মুখ্যমন্ত্রীর কাছে দরবার ‘ঋতব্রত-তৃণমূল’-এর।
তৃণমূলের বিদ্রোহীদের সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতা নিয়ে বিজেপির অন্দরেই অসন্তোষ।
বেহালায় বিজেপির কোন্দল, আক্রান্ত প্রাক্তন মণ্ডল সম্পাদক। প্রোমোটারের কাজে বাধার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। মিথ্যা অভিযোগ, পাল্টা মণ্ডল সভাপতি।
১০ অগাস্ট ‘হর ঘর তিরঙ্গা যাত্রা’, উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী। সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা।
ফের পথে ২০১৬-র চাকরিহারা শিক্ষকরা। পুনর্বহালের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল। রানি রাসমণি অ্যাভিনিউ থেকে আন্দোলনকারীদের জোর করে তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
কোনও প্রিন্টিং প্রেস নয়, NTA-র বিশেষজ্ঞরাই ফাঁস করেছিলেন নিটের প্রশ্ন। ৩ শিক্ষাবিদের নাম উল্লেখ করে চার্জশিট CBI-এর। তালিকায় উদ্ভিদবিদ্যা, রসায়ন ও পদার্থবিদ্যার বিশেষজ্ঞ।
এপ্রিলে NEET-এর আগে বিশেষজ্ঞদের নিজেদের বাড়িতেই স্পেশাল রিভিশন সেশনে প্রশ্নফাঁস। রেকর্ড না রাখতে, মুখে মুখে বলে দেওয়া হয়েছিল প্রশ্ন ও উত্তর। চার্জশিটে দাবি CBI-এর।
প্রশ্নফাঁসে উত্তাল ঝাড়খণ্ড। রাঁচিতে বিক্ষোভ, মিছিল। আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক রাজ্যের। দাবি না মানলে ১০ অগাস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি। হেমন্ত সোরেনের পদত্যাগ দাবি বিজেপির।
ঝাড়খণ্ডে পরীক্ষা দুর্নীতির অভিযোগে তোলপাড়। রাঁচিতে আন্দোলন মঞ্চে ভাষণের সময় আইসা নেত্রীর মুখে কালি। হেনস্থার মুখেও বক্তৃতা চালিয়ে গেলেন নেহা বোরা।
সংসদে তুলকালাম। সোমবার পর্যন্ত মুলতুবি দু’কক্ষের অধিবেশন। অমিত শাহর ক্ষমা চাওয়ার দাবিতে অনড় বিরোধীরা। কোন মন্ত্রী বলবেন, ঠিক করবেন বিরোধীরা? পাল্টা রিজিজু।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র। জোড়া মামলায় রক্ষাকবচ পেলেও আরও ৪ FIR. দ্রুত শুনানির আর্জি খারিজ বিচারপতির।
আরও বিপাকে অভিষেকের PA. হাইকোর্টে ধাক্কার দিনই শালবনির জমি দুর্নীতির মামলায় সুমিতের বাড়িতে CID। শনিবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক। আগামী সপ্তাহে সর্বোচ্চ আদালতে শুনানির সম্ভাবনা।
বিধানসভায় বলতে না দেওয়ার অভিযোগ। হাইকোর্টে কুণাল ঘোষ। আপনি একজন বিধায়ক, যা বলার বিধানসভায় বলুন, আদালত কী করবে, মামলা খারিজ করে মন্তব্য বিচারপতির।
ডিমের ভয়! ধর্মীয় ভাবাবেগে আঘাতের মামলায় সশরীরে হাজিরা না দেওয়ার আর্জি মহুয়ার। স্বাধীনতা সংগ্রামীরা বুকে বুলেট খেয়েছেন, আর আপনি এই নিয়ে কোর্টে এসছেন! ভর্ৎসনা করে মামলা খারিজ সুপ্রিম কোর্টের। ‘ডিমের ভয়ে কোর্টে!’
বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের তোলাবাজি-চক্র। কাজে লাগানো হত পুর আধিকারিকদের। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের।
মুখ্যমন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে বারাসাত আদালতে চার্জশিট CBI-এর। চার্জশিটে ২ বিজেপি কর্মী-সহ ১১ জনের নাম। জড়িত থাকতে পারে আরও কেউ, সন্দেহ CBI-এর।
রক্ত পাচারকাণ্ডে স্বাস্থ্য দফতরের রিপোর্ট চাইল NBTC. নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে হাইকোর্টে লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক। ফেরানো যাবে না থ্যালাসেমিয়া আক্রান্তদের। নির্দেশ স্বাস্থ্য ভবনের।
রক্তের পর ওষুধ পাচার? স্বরূপনগর সীমান্তে হানা ড্রাগ কন্ট্রোল ও EB-র। বাজেয়াপ্ত প্রচুর ওষুধ, সিল গোডাউন। বাংলাদেশে পাচার হত, অনুমান ড্রাগ কন্ট্রোলের।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ NSG-র DG শ্রীভৃগু শ্রীনিবাসন। নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে NSG-র DG, IG ও গ্রুপ কমান্ডারের। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা।
মিঠুন চক্রবর্তীর হাতের অপারেশন। পিয়ারলেস হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরেই দেখে এলেন দেবও।
অষ্টম শিখগুরুর জন্মদিনে ভবানীপুরে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী। সন্ত কুটিয়া গুরুদ্বারের বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন ভবানীপুরের বিধায়ক শুভেনদু অধিকারী।
ভাবনা কান্তের মুকুটে নতুন পালক। ভারতীয় বায়ুসেনার ‘ফাইটার কমব্যাট লিডার’ কোর্স শেষ করলেন প্রথম নারী টপ গান পাইলট স্কোয়াড্রন লিডার।
ফের বোর্ডে ঝড়। এবার গ্র্যান্ড চেস সেন্ট লুই Rapid অ্যান্ড ব্লিৎস টুর্নামেন্ট জয় প্রজ্ঞানন্দর। এক রাউন্ড বাকি থাকতেই প্রথম Rapid অ্যান্ড ব্লিৎস খেতাব বিস্ময় দাবাড়ুর।
