Voice of Eastern India

দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?


মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : দুর্গাপুরে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত ইটভাটার একটি ঘরে টাকার স্তূপ খুঁজে পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। বীরভূমে সম্প্রতি সাড়ে ২৮ কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। সেই আবহেই এবার দুর্গাপুর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। কারা, কীভাবে, কেন ওখানে টাকা রাখল? উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। আচমকা দুর্গাপুর থেকে এভাবে টাকার পাহাড় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বীরভূমে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার পর থেকে রাজ্যের বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়ে বেশ ভাল পরিমাণ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে অনেককে। তবে দুর্গাপুরের ঘটনার সঙ্গে কাদের যোগ রয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। কারা, কেন এই টাকা ওই পরিত্যক্ত ইটভাটায় লুকিয়ে রেখেছিল, তা জানার চেষ্টায় জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ।                     

বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে সাড়ে ২৮ কোটি নগর এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। তারপর থেকেই বীরভূমের এই ব্যবসায়ীর একাধিক ডেরায় হানা দিয়েছে পুলিশ। উদ্ধার হয়েছে ২০০ কোটি টাকারও বেশি পরিমাণ সম্পত্তি। তালিকায় রয়েছে ডাম্পার, ক্রাশার, গাড়ি, জমি-সহ একাধিক জিনিস। টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের সঙ্গে সঙ্গে ব্যবসায়ীর ২ ম্যানেজারকেও গ্রেফতার করেছে পুলিশ। টুলু মণ্ডল বিদেশে গা-ঢাকা দিয়েছেন বলে অনুমান। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে জামিন অযোগ্য ধারার গ্রেফতারি পরোয়ানা। হন্যে হয়ে টুলু মণ্ডলকে খুঁজছে পুলিশ।              

টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও 

রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা 

বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন জামুড়িয়ার মদনতোড় পঞ্চায়েত এলাকার বিজেপির শক্তি প্রমুখ। ধৃতের নাম রাকেশ মাজি। রবিবার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও ভাইরাল হতেই অ্য়াকশন নেয় পুলিশ। সোমবার বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। এরপর তাঁকে আসানসোল আদালতে পেশ করা হলে ৩ দিনের পুলিশ হেফাজত হয়।                                     



Source link

Leave A Reply

Your email address will not be published.