Voice of Eastern India

Weather Alert: মুষলধারে বৃষ্টি সকাল থেকেই, দিনভর চলবে দুর্যোগ, বইবে ঝোড়ো হাওয়া, সারাদিনই আকাশ থাকবে মেঘলা

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আজ বুধবার ৫ অগস্ট দিনভর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। সারাদিনই আকাশ থাকবে মেঘলা।

আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল ৫ অগস্ট বুধবার থেকে দক্ষিণবঙ্গের ঝড়বৃষ্টির দাপট বাড়বে। ভাসবে শহর থেকে শহরতলি।

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা - এই জেলাগুলিতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজ।

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা – এই জেলাগুলিতে ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আজ।

উল্লিখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তার সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ উল্লিখিত জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ঝড়বৃষ্টি হবে।

উত্তরবঙ্গেরও প্রায় সব জেলাতেই আজ ৫ অগস্ট বুধবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জারি রয়েছে কমলা এবং হলুদ সতর্কতা।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার - এই ৫ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের উপরের দিকের এই ৫ জেলায়।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার – এই ৫ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরের উপরের দিকের এই ৫ জেলায়।

মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Published at : 05 Aug 2026 07:48 AM (IST)

আরও জানুন জেলার

Source link

Leave A Reply

Your email address will not be published.