ABP Ananda LIVE : বিজেপি শীর্ষনেতৃত্বের বার্তা কি নিচুতলা অবধি পৌঁছোচ্ছে? প্রশ্ন তুলে দিল একটা ভাইরাল ভিডিও। ভিডিওটি ২৮ জুলাইয়ের দমদমের ঘোষপাড়ায় বিজেপি আয়োজিত একটি রক্তদান শিবিরের। যেখানে মঞ্চে দেখা গেছে সুশোভন সরখেলকে। অভিযোগ, যিনি আড়িয়াদহের একসময়ের ত্রাস বর্তমানে জেলবন্দি জয়ন্ত সিং-এর ডান হাত। তাঁকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এমনকী তাঁকে বক্তব্য রাখতেও দেওয়া হয়। তোলাবাজি থেকে অত্যাচারে অভিযুক্ত জয়ন্ত সিং যখন জেলে, তখন এই সুশোভন সরখেলের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তাঁকেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দমদমে বিজেপির রক্তদান শিবিরের মঞ্চে।
আরও পড়ুন…
জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশের তোলাবাজি- হুঁশিয়ারি
তোলাবাজি বন্ধে এবার কড়া হুঁশিয়ারি জগদ্দলের বিজেপি বিধায়কের। কেউ তোলাবাজি করলেই FIR করুন। হুঁশিয়ারি প্রাক্তন আইপিএস ও বিধায়ক রাজেশ কুমারের।
