Voice of Eastern India

Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে


কলকাতা: ভারতে ২০২৭ সালের জনগণনা হতে চলেছে সম্পূর্ণ নতুন ডিজিটাল ব্যবস্থায়। এবার প্রথমবারের মতো সাধারণ মানুষ চাইলে Self Enumeration (স্ব-গণনা) পোর্টালের মাধ্যমে নিজের পরিবারের তথ্য নিজেরাই জমা দিতে পারবেন। ফলে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি অনলাইনেও এই কাজ সম্পন্ন করা যাবে, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করে তুলবে।

কীভাবে কাজ করবে Self Enumeration?

প্রথম ধাপে নির্ধারিত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তবে এবার নাগরিকদের জন্য রাখা হয়েছে Self Enumeration Portal-এর সুবিধা।

পরিবারের প্রধান অথবা তাঁর অনুমোদিত পরিবারের অন্য কোনও সদস্য এই পোর্টালে লগ-ইন করে বাড়ি ও পরিবারের প্রয়োজনীয় তথ্য নিজেই পূরণ করতে পারবেন।

তবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি—

* একটি পরিবারের জন্য মাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করে লগ-ইন করা যাবে।
* একবার কোনও মোবাইল নম্বর Self Enumeration-এর জন্য নিবন্ধিত হলে, সেটি অন্য কোনও পরিবারের ক্ষেত্রে আর ব্যবহার করা যাবে না।
* নিবন্ধনের পর পরিবারের প্রধানের নাম পরিবর্তন করা যাবে না।
* সমস্ত তথ্য পরিবারের প্রধানের পক্ষ থেকেই জমা দিতে হবে।

কবে থেকে শুরু হবে Self Enumeration?

যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গৃহ তালিকাভুক্তকরণের কাজ শুরু হবে, তার ১৫ দিন আগে থেকেই Self Enumeration Portal চালু করা হবে। ফলে নাগরিকরা চাইলে আগে থেকেই নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন।

কীভাবে পোর্টালে তথ্য জমা দেবেন?

Self Enumeration Portal-এ তথ্য দেওয়ার ধাপগুলি খুবই সহজ।

* প্রথমে SE Portal খুলতে হবে।
* নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচন করতে হবে।
* Captcha পূরণ করে এগোতে হবে।
* Welcome Screen-এ পরবর্তী ধাপগুলির নির্দেশনা দেখা যাবে।
* পরিবারের প্রধানের নাম ও মোবাইল নম্বর দিতে হবে।
* নিজের পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।
* OTP-এর মাধ্যমে মোবাইল নম্বর যাচাই সম্পন্ন হবে।
* এরপর জেলা এবং নিকটবর্তী Landmark নির্বাচন করতে হবে।
* মানচিত্রে দেখানো Marker টেনে নিজের বাড়ির সঠিক অবস্থান নির্ধারণ করে Save করতে হবে।

আরও পড়ুন, কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?

এরপর কী হবে?

এরপর গৃহ তালিকা প্রস্তুতিকরণের প্রশ্নপত্র (Questionnaire) খুলবে। অধিকাংশ প্রশ্নই হবে বিকল্পভিত্তিক (Multiple Choice)।

নাম লেখার জন্য থাকবে Phonetic ও Virtual Keyboard-এর সুবিধা। কোনও প্রশ্ন বুঝতে অসুবিধা হলে FAQ এবং Tooltip ব্যবহার করে প্রয়োজনীয় ব্যাখ্যা জানা যাবে।

কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে সিস্টেম নিজেই সতর্ক করবে। সমস্ত তথ্য পূরণ করার পর সেগুলি ভালোভাবে Review করে প্রয়োজনে সংশোধন করা যাবে। চাইলে Draft হিসেবে সংরক্ষণ করা যাবে অথবা সরাসরি Submit করা যাবে।

Submit করার পর কী পাবেন?

তথ্য সফলভাবে জমা দেওয়ার পর স্ক্রিনে ‘H’ অক্ষর দিয়ে শুরু হওয়া ১১ অঙ্কের একটি Self Enumeration ID (SEID) তৈরি হবে। একই সঙ্গে এই SEID SMS-এর মাধ্যমেও মোবাইলে পাঠানো হবে।

পরবর্তীতে সরকারি গণনাকারী যখন আপনার বাড়িতে তথ্য যাচাই করতে আসবেন, তখন তাঁকে এই SEID দেখাতে হবে। 



Source link

Leave A Reply

Your email address will not be published.