২৮ জুলাই দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দু’এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

২৮ তারিখে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
২৮ জুলাই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর দু-এক জায়গায় ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অর্থাৎ, ২৮ তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
২৮ জুলাই উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু’এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

২৮ তারিখ উত্তরবঙ্গের প্রায় সব জেলারই একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে।
২৯ জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় দু’এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

এ ছাড়াও ওই দিন উত্তরবঙ্গের বাকি জেলাগুলোর অধিকাংশ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৯ জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও একাধিক জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে।

২৮ জুলাইয়ের তুলনায় ২৯ জুলাই দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির প্রভাব অনেকটাই কমবে, তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কমার কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর হাওয়া অফিস।
Published at : 28 Jul 2026 07:39 AM (IST)