Voice of Eastern India

Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা


কলকাতা: অনেক দিন ধরে ফেলে রাখা কোনও সম্পত্তি, বিশেষ করে কোনও বাড়ি বা ফ্ল্যাট যদি বিক্রি করা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই একটা মোটা অঙ্কের লং টার্ম ক্যাপিটাল গেন (Long-Term Capital Gain) হয়। এর উপর সাধারণত ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হয়। আবার আয়কর আইনের ৫৪ নম্বর ধারার আওতায় সেই টাকা কোনও আবাসিক সম্পত্তিতে বিনিয়োগ করলে কর ছাড়া পাওয়া যায়। কিন্তু এর সঙ্গে একটা শর্ত জুড়ে রয়েছে, যা না মানলে আপনার উপর নেমে আসতে পারে করের বোঝা।

আরও পড়ুন: সদ্য চালু হওয়া হাইড্রোজেন ট্রেনকে টানছে ডিজেল লোকোমোটিভ? ভাইরাল ভিডিও কি সত্যি? জবাব দিল রেল

আয়কর আইনের ৫৪ নম্বর ধারা অনুযায়ী কোনও ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবার (HUF) পুরনো আবাসিক সম্পত্তি বিক্রি করে সেখান থেকে প্রাপ্ত লং টার্ম ক্যাপিটাল গেন (Long-Term Capital Gain) যদি আবার কোনও বাড়িতে বিনিয়োগ করে, অর্থাৎ ওই টাকায় কোনও বাড়ি কেনএ, তাহলে সর্ব্বোচ্চ ১০ কোটি টাকা পর্যন্ত কর ছাড় পেতে পারেন। তবে, শুধু বাড়ি কেনাই নয়, সেই বাড়িকে নির্দিষ্ট সময় পর্যন্ত নিজের মালিকানায় রাখতেও হবে তাঁকে।

নিয়ম বলছে, পুরোনো সম্পত্তি বিক্রি করার ১ বছর আগে থেকে ২ বছরের মধ্যে নতুন সম্পত্তি কেনা যায়। কেউ যদি নতুন বাড়ি তৈরি করতে চায়, তাহলে পুরোনো বাড়ি বিক্রির ৩ বছরের মধ্যে তা তৈরি করতে হবে। আর তবেকি কিন্তু মিলতে পারে এই কর ছাড়ের সুবিধা।

আরও পড়ুন: “ছাত্র বা পুলিশ, কেউ হামলা করেনি”, তাহলে হামলা করল কে? ‘ছাত্র সমাজের কেউ নয়’, ‘বহিরাগত’দের দিকে আঙুল ছাত্র থেকে সিজেপির

এ ছাড়াও আরও বড় গুরুত্বপূর্ণ বিষয় হল, যে অর্থবর্ষে এই কর চড়ের সুবিধা মিলবে, তার পর আরও ৩ বছর এই সম্পত্তি ধরে রাখতে হবে। তার আগে ওই বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করলে ৫৪ নম্বর ধারার অধীনে যে কর ছাড় মেলার কথা, সেটা প্রত্যাহার করা হবে। ফলে, বড়ওবয়ে করের বোঝা। আর প্রথম বাড়ি বিক্রির করের সঙ্গে সেই ক্ষেত্রে নতুন বাড়ি বা ফ্ল্যাটটি বিক্রি করে দেওয়ার ফলে প্রাপ্ত করও যোগ হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ৫৪ নম্বর ধারা কর সাশ্রয়ের খুব ভাল একটা উপায় হলেও এর সব নিয়ম ও শর্ত মেনে চলতে হবে। নাহলে অতিরিক্ত কর ও জরিমানা, দুইয়েরই মুখোমুখি হতে পারে করদাতা।



Source link

Leave A Reply

Your email address will not be published.