Suvendu Adhikari: চাঁদার জুলুম, ঘুষের জন্য চাপ দিলেই এবার… মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কী কী পদক্ষেপ নেওয়া হবে?
কলকাতা: ‘চাঁদার জুলুম ও ক্ষমতার অপব্যবহারে জিরো টলারেন্স বিজেপি সরকার’, সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্মকর্তারা ট্রাকটিকে অন্যায়ভাবে আটক করে। চালককে অবৈধভাবে হয়রানি করা হয়, ঘুষের জন্য চাপ দেওয়া হয়। তিনি অস্বীকার করলে, গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে পরিবহণ বিভাগ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। রামপুর চেকপোস্টে কর্মরত অভিযুক্ত মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের বরখাস্ত করা হয়েছে’।
এরপরই মুখ্যমন্ত্রীর কড়া বার্তা ‘কোনও অবস্থাতেই চাঁদাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স’, আইনের ঊর্ধ্বে কেউ নয়, পোস্ট মুখ্যমন্ত্রীর। ‘এটি প্রশাসনের সকল স্তরের জন্য একটি স্পষ্ট বার্তা হিসেবে থাকুক। কোনও কর্মকর্তাকে দুর্নীতি, হয়রানি বা অবৈধ সুবিধা গ্রহণে জড়িত পাওয়া গেলে। তাকে কঠোরতম শাস্তিমূলক ও আইনি পরিণতির সম্মুখীন হতে হবে। আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’।
