Kalighat TMC 21 July: শুধুই কি অসুস্থতা ? মমতার ২১-এর মঞ্চে কেন নেই সাহিত্য়িক আবুল বাশার ? মুখ খুললেন সাক্ষাৎকারে
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের। তৃণমূল ক্ষমতা থেকে যেতেই, এবার একুশের মঞ্চ থেকে উধাও তাঁরা। কেউ দিলেন অসুস্থতার কারণ, কেউ বললেন রাজনীতি থেকে দূরে থাকার কথা। অনেকে আবার কিছু বলতেই চাইলেন না।
গত ১৫ বছরের ছবিটা বদলে গেল এক ঝটকায়। ক্ষমতা হারাতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ২১ জুলাইয়ের মঞ্চে নেই শিল্পী-সেলিব্রিটি-তারকা-অভিনেতা-অভিনেত্রী কেউই। গত বছর অবধি ২১ জুলাইয়ের মঞ্চে দেখা যেত সাহিত্য়িক আবুল বাশারকে। তিনি এবার অনুপস্থিত।
এবিপি আনন্দ: গতবছর পর্যন্ত, একুশে জুলাইয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আপনি ছিলেন। আজকের ২১ জুলাইয়ের অনুষ্ঠানে আপনি নেই কেন ?
সাহিত্য়িক আবুল বাশার :ব্য়াপারটা হচ্ছে, যেভাবে অনুষ্ঠান হচ্ছে, আমাকে তো আমন্ত্রণ করেনি। আমাকে তো আমন্ত্রণ করত, তাই যেতাম। দ্বিতীয়ত হল আমার তো শরীর নিজের ভাল নেই। এটাও একটা ঘটনা। লাঠি ধরে হাঁটতে হয়।
এবিপি আনন্দ: নিমন্ত্রণ করলে এবার যেতেন?
সাহিত্য়িক আবুল বাশার : আমি যেটা অকপটে বলছি, আমি আর রাজনীতির অঙ্গনে যেতে চাইছি না।
