Voice of Eastern India

তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?


সৌভিক মজুমদার, কলকাতা : তদন্তে সহযোগিতার শর্তে আদালতে রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্রর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী ১৪ অগাস্ট সশরীরে তদন্তকারী আধিকারিকের সামনে  হাজিরা দিতে হবে মহুয়া মৈত্রকে, এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গত ২৮ জুন হোগোলবেড়িয়া থানায় দায়ের হয়েছিল FIR। ৫ অক্টোবর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষাকবচ, এমনই নির্দেশ দিয়েছে আদালত।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave A Reply

Your email address will not be published.