Voice of Eastern India

রাজ্যেই অভিষেকের চিকিৎসার পক্ষে আদালত, সরকারকে কী নির্দেশ দেওয়া হল?


১। ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান। মিছিলের আগেই লাঠিচার্জ। সংসদ ভবনের কাছে আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস।

CJP-র সংসদ অভিযানে ধুন্ধুমার

২। সংসদভবনের কাছে বাধা পেয়ে রাস্তায় বসে বিক্ষোভ ককরোচ জনতা পার্টির। সংসদভবনের বাইরে বাড়ল নিরাপত্তারক্ষী। তড়িঘড়ি বন্ধ করা হল গেট। বন্ধ ইন্টারনেট পরিষেবা।

বন্ধ করা হল সংসদের গেট

৩। সংসদের বাদল অধিবেশনের শুরুতেই বিরোধিতার গর্জন। NEET থেকে রামমন্দিরের অনুদান তছরুপ নিয়ে সংসদের দু কক্ষে প্রবল হট্টগোল। বারবার অধিবেশন মুলতুবি।

বাদল অধিবেশনে বিরোধিতার গর্জন

৪। আগামীকাল ২১ জুলাই। তার আগেই ২১ জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের ঘোষণা মুখ্যমন্ত্রীর। ( শুভেন্দু সরকার ২১ জুলাই কমিশন গঠন হয়েছিল, বিকেলে কমিশনের 
রিপোর্ট)
বিকেলে ২১ জুলাই কমিশনের রিপোর্ট

৫। প্রশাসনিক কাজকর্ম থেকে FIR, বাংলা ভাষাকে অগ্রাধিকার দিতে মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে অমিত শাহর পরামর্শ কার্যকর, জানালেন শুভেন্দু অধিকারী।
১ সেপ্টেম্বর থেকে অগ্রাধিকার ‘বাংলা’য়

৬। বিধায়করা মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করলে,৭ দিনের মধ্যে জবাব বাধ্যতামূলক, নির্দেশ মুখ্যমন্ত্রীর। এটা দৃষ্টান্ত, বিধায়কদের যে সম্মান দিলেন, আগে দেখিনি, প্রশংসায় ফিরহাদ।
‘প্রশ্নের জবাব ৭ দিনে’

৭। কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে ‘কালীঘাট-তৃণমূল’। ED-র অ্যাকাউন্ট ফ্রিজ করা মামলায় আপাতত কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।
অস্বস্তিতে ‘কালীঘাট তৃণমূল’

৮। DJ মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়লেও, রাজ্যেই চিকিৎসা করানোর পক্ষে আদালত। দরকারে গড়ে দেব মেডিক্যাল বোর্ড, পর্যবেক্ষণ হাইকোর্টের। 
রাজ্যেই চিকিৎসার পক্ষে আদালত

৯। বৃষ্টি ও বাদল অধিবেশন দুই-ই দেশের পক্ষে উপকারী, সংসদ শুরুর আগে বার্তা দিয়ে, নাম না করে রাহুল গান্ধীকে খোঁচা প্রধানমন্ত্রীর। ( ৫৬ বছরের তরুণের কথা বলছি না)
‘৫৬-র তরুণ’ খোঁচা মোদির

১০। তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্তে কমিশন গঠন। প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু HRBC ভবনে। খতিয়ে দেখলেন পরিস্থিতি। দ্রুত কাজ শুরু হবে বলে আশাপ্রকাশ।
দুর্নীতি-তদন্তে কমিশন

১১। পরাজিত আর্জেন্তিনা। ১৬ বছর পর, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। অতিরিক্ত সময়ে গোল ফেরান তোরেসের। গোটা ম্যাচে ফিকে মেসি। দাপট ইয়ামালদের।
বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

১১এ। ১০ গোল করে সোনার বুটের মালিক এমব্যাপে। প্রথম ফুটবলার হিসেবে পরপর ২ টি বিশ্বকাপে টপ স্কোরার। ৫৬ বছর পর ফের বিশ্বকাপে ২ অঙ্কের গোলসংখ্যা কোনও ফুটবলারের। 
সোনার বুট এমব্যাপের

১১বি। ঐতিহাসিক জয়ের পর স্পেন জুড়ে উৎসব। মাদ্রিদের রাজপথে রঙের ঢেউ। পরাজয়ের পর হতাশার অন্ধকারে আর্জেন্তিনা। বুয়েনস আয়ার্সে কান্নায় ভাঙলেন সমর্থকরা।
কোথাও উৎসব, কোথাও হতাশা

 



Source link

Leave A Reply

Your email address will not be published.