Voice of Eastern India

‘সুজিত-হীন’ শ্রীভূমির খুঁটিপুজো, সুরুচির পর এখানেও পরিবর্তনের প্রতিচ্ছবি ? কী বলছেন ক্লাব কর্তারা ?


কলকাতা: বিশ্বাস ব্রাদার্স-এর সুরুচি সংঘের পর এবার খুঁটিপুজো থেকেই যেন বদলে গেল ‘সুজিত বসু-হীন’ শ্রীভূমি স্পোর্টিংয়ের দুর্গাপুজোর আবহ। গত কয়েকবছর যাঁর নামের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল কলকাতার অন্যতম বড় এই দুর্গোৎসবের আয়োজন, সেই শ্রীভূমি স্পোর্টিংয়ের খুঁটিপুজোয় দেখা গেল পরিবর্তনের প্রতিচ্ছবি। 

একটা সময় ছিল, শ্রীভূমির পুজো মানে এক ডাকে সবাই জানে এটা সুজিত বসুর পুজো। কলকাতার অন্যতম পুজো গুলোর মধ্যে একটি এই ক্লাবের দূর্গা পুজো। কিন্তু এবছর ছবিটা অন্যরকম। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এখন তিনি জেলে। এদিকে বৃহস্পতিবার তাঁকে ছাড়াই হল খুঁটিপুজো। অনেকের মনে প্রশ্ন, এবার কি তবে  সুজিত ছাড়া শ্রীভূমিতে সেই জাঁকজমকপূর্ণ পুজো মানুষ দেখতে পাবে। কারণ, তাঁর সময়ে একের পর এক চমক ছিল এই পুজোর প্যান্ডেলে। কিন্তু পরিবর্তনের রাজ্যে সবটাই এখন পরিবর্তিত।   

ক্লাব কতৃপক্ষের কী দাবি ?

শুধু শ্রীভূমি নয়, পরিবর্তনের রাজ্য়ে একাধিক পুজোতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। সুরুচি সংঘেও এখন বাদ বিশ্বাস ব্রাদার্স। তবে, শ্রীভূমিতে খুঁটি পুজোর সময় নাম না করে সুজিত বসুর বিরুদ্ধে ক্ষোভও উগরে দিলেন কেউ কেউ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক দেবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, ”আমাদের সমস্ত পোস্ট একটাই মানুষের পোস্ট। শ্রীভূমির অধিবাসীবৃন্দের পোস্ট। আজকে সবাই মিলে আমরা পুজোটা করছি। এতদিন ব্যক্তি তাঁর কিছু লোক নিয়ে এই পুজোটা করত এবং খুঁটিপুজোটা হত। সেটা এখন আর নেই। এখন সমস্ত পল্লিবাসীর পুজো।” ক্লাবের সভাপতি কণক দেবনাথ জানান, ”এতদিন যে অন্ধকার বাতাবরণ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে আমরা পাড়ার প্রত্যেককে নিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি করব। আগে সারা পশ্চিমবঙ্গে একজন ব্যক্তির নামে এই পুজোটাকে চিহ্নিত করা হত। আজকে আমরা বলি এই পাড়ার প্রতিটি মানুষের প্রতিটি ঘরের অনুষ্ঠান। এই পুজো কিন্তু কোনও অংশে কোনওবারের থেকে কম হবে না। শ্রীভূমির পুজো হস্তান্তর হলেও মতান্তর হয়নি।”

শ্রীভূমিতে এবারের থিম কী ?

প্রতিবছরের মত এবছরও থিম পুজো থেকে পিছ-পা হবেন না ক্লাব কতৃপক্ষ। সুজিত-হীন পুজো হলেও ক্লাবের নাম ও পুজোর সেই জৌলুশ এক রকম থাকবে বলে জানিয়েছেন কতৃপক্ষ। এবার শ্রীভূমি স্পোর্টিং দুর্গোৎসবে রাজস্থানের জয়পুরের হাওয়া মহলের আদলে তৈরি করা হবে মণ্ডপ।



Source link

Leave A Reply

Your email address will not be published.