Voice of Eastern India

২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, সিদ্ধান্ত ঘোষণার পরেই বললেন, “রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী”


কলকাতা: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন মণীশ গুপ্ত। সূত্র মারফত খবর,তৃণমূল থেকে কালই প্রাক্তন মন্ত্রী মণীশের ইস্তফা দেবেন।কালই মমতাকে পদত্যাগপত্র পাঠাচ্ছেন তিনি। সিদ্ধান্ত ঘোষণার পরেই শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি। মণীশ গুপ্ত জানিয়েছেন,’মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক, জনপ্রিয় নেতা। রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী’, ইস্তফার সিদ্ধান্ত জানিয়েই মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন মণীশ গুপ্ত।

আরও পড়ুন, রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ? ” আগামী পয়লা আগষ্ট থেকে..”

সব জল্পনার অবসান হল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। তৃণমূলে ভাঙন আগেই শুরু হয়েছিল, আর এবার একুশে জুলাইয়ের আগে সেই ভাঙন আরও তীব্র হল। আরও নিঃস্ব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এর আগে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর, গত ৯ জুলাই, বিজেপিতে যোগ দিয়ে, রাজ্যসভায় যেতে চলেছেন সুখেনদুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। এর দু’দিন পর ৯ জুলাই,মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূল’-এ যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল

২১শে জুলাইয়ের ঠিক আগে, বুধবার, ‘ঋতব্রত তৃণমূলে’র শিবিরে গেছেন মদন মিত্রও। আর এবার, কোনও অধিবেশনে যোগ দেওয়ার আগেই, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। ফলে, তেরো থেকে কমে তৃণমূলের রাজ্যসভার সদস্য সংখ্যা হল নয়। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পর, এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও।বিদেশ থেকে ফেরার পরই, বৃহস্পতিবার, রাজ্যসভার চেয়ারম্যান C P রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে ইস্তফা দেন তিনি। আর, তাৎপর্যপূর্ণভাবে এদিনই মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করেন কোয়েল মল্লিক।এখানেই প্রশ্ন উঠছে,তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর এখন কী করবেন কোয়েল মল্লিক? বিজেপিতে যোগ দেবেন? সুখেনদুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকদের মতো তিনিও বিজেপির হয়ে রাজ্যসভায় যাবেন? পূর্বসূরীদের পথই অনুসরণ করবেন কোয়েল মল্লিক?

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, কোয়েল মল্লিক তো সরাসরি কোনও দিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না। তৃণমূল নির্মূল, আমি এইটুকু বলতে পারি। তৃণমূল শেষ আর যাঁরা তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পড়ছেন, তাঁদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউই খুব একটা ভালভাবে নিচ্ছে না, কারণ প্রত্যেকেরই তো অতীত জানা। ‘



Source link

Leave A Reply

Your email address will not be published.