উত্তর ২৪ পরগনার গুমায় রেশন ডিলারের গোডাউনে সারপ্রাইজ ভিজিটে গেলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে সটান গোডাউনে পৌঁছে গেলেন অশোক কীর্তনিয়া। ওই এলাকার একটি গোডাউন সিল করে চাল, ডাল-সহ খাদ্যশস্য বাজেয়াপ্ত করা হয়েছে।
পড়ুন আরও খবর – ফের শহরে টাকার পাহাড়, নিউটাউনের ফ্ল্যাটে উদ্ধার ২ কোটির বেশি টাকা। সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি, গ্রেফতার ৭। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম, ডিটেক্টিভ ডিপার্টমেন্ট ও টেকনোসিটি থানার যৌথ অভিযান। উদ্ধার ২ কোটির বেশি টাকা, টাকা গোনার মেশিন, বাজেয়াপ্ত ৪টি গাড়ি, একটি স্কুটার। ফ্ল্যাট থেকেই আটক এক মহিলা-সহ ৭ জন, পরে গ্রেফতার। ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে চলত হাওয়ালার কারবার, দাবি পুলিশের।
গোবরডাঙা পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ মোট ১৪ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা। শুক্রবার ৪, আজ আরও ১০জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ। ব্যক্তিগত কারণে ইস্তফা, দাবি পদত্যাগী তৃণমূল কাউন্সিলরদের। ‘আমরা ঠিকঠাক পরিষেবা দিতেও পারছিলাম না’। পুর পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই কারণেই পদত্যাগ, দাবি চেয়ারম্যানের।
